ছেলেদের কাছে অভিশাপ, দক্ষিণ আফ্রিকার মেয়েদের কাছে আশীর্বাদ ডাকওয়ার্থ-লুইস

অধিনায়ক মিতালি রাজের মাইলস্টোন ম্যাচে হারল ভারত। দক্ষিণ আফ্রিকা মহিলা দলের বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে ভারত হারল ডাকওয়ার্থ লুইস নিয়মে ৬ রানে। দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য ২৪৯ রানের লক্ষ্যমাত্রা ছিল। যদিও ৪৭তম ওভারে বৃষ্টি নামায় ম্যাচের ফয়সালা হয় ডাকওয়ার্থ লুইস নিয়মে। এই নিয়মের বেড়াজালে বিশ্বকাপ-সহ বহু গুরুত্বপূর্ণ ম্যাচে ছিটকে গিয়েছে প্রোটিয়ারা। কিন্তু আজ এই নিয়ম দক্ষিণ আফ্রিকার মহিলা দলের কাছে আশীর্বাদ হয়েই নেমে এলো।

ভারতের ২৪৮

ভারতের ২৪৮

আজ সিরিজে এগিয়ে যাওয়ার লড়াইয়ে তৃতীয় একদিনের আন্তর্জাতিকে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৪৮ রান তোলে ভারত। ১১টি চারের সাহায্যে ১০৮ বলে সর্বাধিক ৭৭ রান করেন পুণম রাউত। মিতালি রাজ ও হরমনপ্রীত কউর দুজনেই ৩৬ রানে আউট হন। ৩৬ রানে অপরাজিত থাকেন বাংলার দীপ্তি শর্মা। ৪৯ বলের ইনিংসে ২টি বাউন্ডারিও মারেন দীপ্তি। স্মৃতি মান্ধানা করেন ২৫।

লি-র দাপট

লি-র দাপট

জবাবে খেলতে নেমে শুরু থেকেই দুরন্ত ব্যাটিং করতে থাকেন দক্ষিণ আফ্রিকার ওপেনার লিজেল লি। ৪৬.৩ ওভারে যখন বৃষ্টি নামে দক্ষিণ আফ্রিকার স্কোর তখন ৪ উইকেটে ২২৩। লিজেল লি ১৩১ বলে ১৩২ রানে অপরাজিত থাকেন। ১৬টি চার ও ২টি ছক্কা মেরেছেন তিনি। ডাকওয়ার্থ লুইস নিয়মে এই সময় টার্গেট দাঁড়়ায় ২১৮। ফলে ৬ রানে জয় নিশ্চিত হয়ে যায় দক্ষিণ আফ্রিকার। এদিনও ভারতের সফলতম বোলার ঝুলন গোস্বামী। ৯ ওভারে ২০ রান দিয়ে নেন ২ উইকেট। সিরিজে প্রোটিয়ারা এগিয়ে গেল ২-১ ব্যবধানে। ম্যাচের সেরা হয়ে লি বলেছেন, আমার কেরিয়ারে প্রচুর ক্যাচ আউট হয়েছি। তাই এখন বেশি তুলে না মেরে মাটিতে রেখে খেলার উপরই জোর দিচ্ছি।

চারে লি

চারে লি

মেয়েদের ক্রিকেটে একদিনের আন্তর্জাতিকে অপরাজিত ১৫২ ও ১৩৫ রানের ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং। পাকিস্তানের জাভেইরা খানের সর্বাধিক স্কোর অপরাজিত ১৩৩। আজকের ম্যাচে লিজেল লি অপরাজিত থাকলেন ১৩২ রানে। ফলে ইনিংসে সর্বাধিক রানের তালিকায় চারে রইলেন তিনি। অবশ্য পুরো খেলা হলে দুইয়ে তো বটেই, ল্যানিংয়ের সর্বাধিক রেকর্ডটিও তিনি ভেঙে দিতে পারতেন।

হতাশ রাজ

হতাশ রাজ

ভারত অধিনায়ক মিতালি রাজ বলেন, আমাদের আরও বেশি রান করা উচিত ছিল। বোলিংয়েও উন্নতি প্রয়োজন। তাছাড়া দুই দলের মধ্যে ফারাক গড়ে দিচ্ছে ফিল্ডিং কোচের উপস্থিতি। অর্থাৎ দলের সঙ্গে একজন ফিল্ডিং কোচ রাখার পক্ষে সওয়াল করলেন মিতালি। লি-র দুর্দান্ত ইনিংসের প্রশংসাও করেছেন মিতালি। একইসঙ্গে লি-র দুরন্ত ইনিংসের প্রশংসা করে তাঁর ওপেনিং পার্টনার লরা উলভার্ট বলেন, অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই এই জয় পেয়ে খুব ভালো লাগছে। লি-র সঙ্গে ব্যাটিংও উপভোগ করছি।

ছবি- বিসিসিআই ও আইসিসি টুইটার

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+