চোকার্স তকমা ঘুঁচিয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা
সিডনি, ১৮ মার্চ : চোকার্স তকমা ঘুঁচিয়ে সেমিফাইনালে চলে গেল এবি ডেভেলিয়ার্সের দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের নক আউটে খেলতে নেমেই শ্রীলঙ্কাকে স্পিনের ঘাঁয়ে মাত করলেন এবিরা। ১৩৩ রানের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে খেলতে নেমে ১ উইকেট হারিয়ে মাত্র ১৮ ওভারেই ম্যাচ পকেটে পুরে নিলেন কুইন্টন ডি ককরা। তিনি নিজে অর্ধশতরান করে অপরাজিত থাকলেন, দলও জিতল অনায়াসে।
এদিন শ্রীলঙ্কাকে হারানোর পাশাপাশি আরও একটি রেকর্ড করল দক্ষিণ আফ্রিকা। নক আউট পর্বে এর আগে কোনও দল এত কম ওভারে ম্যাচ জেতেনি যা আজ এবিরা করে দেখালেন। কুইন্টন ডি কক ৭৮ রানে ও ফাফ ডু প্লেসি ২১ রান করে অপরাজিত থাকেন। দক্ষিণ আফ্রিকার একটিমাত্র উইকেট পড়ে হাসিম আমলার। তিনি ১৬ রান করে মালিঙ্গার বলে আউট হন।|

নক আউট পর্বে কখনও জেতেনি দল, এই অবস্থায় একবারের বিশ্বজয়ীদের বিরুদ্ধে খেলতে নেমে প্রথম থেকেই ম্যাচের রাশ হাতে নিয়ে নিয়েছিলেন ডেভেলিয়ার্স, ডেল স্টেইনরা। ম্যাচের শুরুতেই ২ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে গিয়েছিল শ্রীলঙ্কা। সেই অবস্থা থেকে দলের এক নম্বর ব্যাটসম্যান কুমার সঙ্গাকারা দলকে বাঁচানোর চেষ্টা করলেও তা খুব একটা কাজে দেয়নি। লাহিরু থিরিমান্নে (৪১ রান)-কে সঙ্গা করে সঙ্গা দলের ভাঙন রোধ করার চেষ্টা করলেও সফল হননি।
দলের ৬৯ রানের মাথায় ইমরান তাহিরের বলে থিরিমান্নে আউট হলে ফিরলে তারপর একেরপর এক শ্রীলঙ্কান ব্যাটসম্যান ক্রিজে এসেছেন আর ফিরে গিয়েছেন। অন্যদিকে দাঁড়িয়ে দলের পতন দেখা ছাড়া আর উপায় ছিল না সঙ্গার কাছে।
অন্যদিকে অনিয়মিত ডুমিনির হ্যাটট্রিকের ঘাঁয়ে বেসামাল হয়ে পড়ে শ্রীলঙ্কান ব্রিগেড। প্রায় শেষ পর্যন্ত সঙ্গাকারা থেকে একদিক আটকে থাকলেও অন্যদিকে একজন ব্যাটসম্যানও তাঁকে সঙ্গ দিতে পারেনি। ফলে ৩৭.২ ওভারে মাত্র ১৩৩ রানেই গুটিয়ে যায় অ্যাঞ্জেলো ম্যাথেউসের দল। সঙ্গাকারা ৪৫ ও লাহিরু থিরিমান্নে ৪১ রান রান করেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে ডুমিনি হ্যাটট্রিক সহ ২৯ রানে ৩ উইকেট ও ইমরান তাহির ২৬ রানে ৪ উইকেট নেন। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ইমরান তাহির।












Click it and Unblock the Notifications