Sourav Ganguly's Birthday Exclusive: সৌরভের জন্মদিনের সেলিব্রেশন বেহালার বাড়িতে, হাজির গোটা পরিবার, দেখুন ছবি
Sourav Ganguly's Birthday Exclusive: বাঙালির আজ যেন ১৪ পার্বণ। একদিকে জ্যোতি বসুর জন্মদিন। অন্যদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। প্রাক্তন ভারত অধিনায়কের জন্মদিন সেলিব্রেট করতে ইতিমধ্যেই দূর দূরান্ত থেকে হাজির ভক্তরা।
বেহালার মঙ্গলচণ্ডী ভবনে মধ্যরাতেই হলো দাদার বার্থ ডে সেলিব্রেশন। মায়ের উপস্থিতিতেই কেক কাটলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কেক কেটে প্রথমে তা খাইয়ে দিলেন কন্যা সানাকে। এরপর ডোনা গঙ্গোপাধ্যায় কেক খাইয়ে দেন মহারাজকে।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্ম ১৯৭২ সালের ৮ জুলাই। গত বছর ৫০ বছরের জন্মদিনটা তিনি কাটিয়েছিলেন লন্ডনে। সেখানে স্ত্রী ডোনা ও কন্যা সানা ছাড়াও উপস্থিত ছিলেন সৌরভের অফিসের স্টাফরা। ঘনিষ্ঠজনরাও সেখানে জন্মদিনের নানা অনুষ্ঠানে হাজির ছিলেন। লন্ডনের রাস্তায় দেদার নাচতেও দেখা গিয়েছিল মহারাজকে।

বিদেশ সফর সেরে সম্প্রতি শহরে ফিরেছেন দাদা। প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি লন্ডনে এমসিসির ক্রিকেট কমিটির সভায় যোগ দিয়ে কলকাতায় ফিরেছেন। কন্যা সানা ইংল্যান্ডেই উচ্চশিক্ষা লাভ করছেন। তিনিও ছুটিতে এখন বেহালার বাড়িতে। পরিবারের সকলকে নিয়ে আজ জন্মদিন বাড়িতেই কাটানোর পরিকল্পনা রয়েছে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেটের।

প্রতিবারই মধ্যরাতে সৌরভ কেক কাটেন। জন্মদিনের সকালে নিজের অফিসেও তাঁকে কেক কাটতে দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হবে না। গত বছরের জন্মদিনে মা নিরূপা গঙ্গোপাধ্যায় হাজির থাকতে পারেননি লন্ডনে। তিনি কলকাতাতেই ছিলেন। এবার অবশ্য মায়ের উপস্থিতিতে কেক কাটতে পারা মহারাজের কাছে বাড়তি তৃপ্তি। নিজের হাতে মাকে কেক খাইয়ে দেন সৌরভ।

সৌরভকে কেক খাওয়াতে দেখা গিয়েছে কন্যা সানাকেও। উপস্থিত ছিলেন সৌরভের ম্যানেজার তানিয়া ভট্টাচার্যও। আজ পঞ্চায়েত ভোটের আবহেও জেলার বিভিন্ন প্রান্ত থেকে বেহালার বাড়ির সামনে সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে হাজির থাকবেন ভক্তরা। সুদূর চেন্নাই থেকেও ছুটি নিয়ে দাদার জন্মদিনে হাজির থাকতে এসেছেন চেন্নাইয়ের তথ্য ও প্রযুক্তি সংস্থার এক কর্মী।
বিভিন্ন ফ্যান গ্রুপের তরফেও দাদার জন্মদিন উদযাপন করা হবে বেহালায়। তারই ফাঁকে আজ সৌরভ ঘোষণামতো কোন চমক দেন সেটাই দেখার। জন্মদিনে তিনি বিশেষ ঘোষণা করতে চলেছেন। এটি কোনও বাণিজ্যিক সংস্থার সঙ্গে তাঁর যুক্ত হওয়া বা বিনিয়োগ সংক্রান্ত ঘোষণা হতে পারে। বায়োপিক নিয়ে ঘোষণার সম্ভাবনা আজ কম। সবমিলিয়ে জল্পনা তুঙ্গে। দাদার ঘোষণার অপেক্ষায় প্রহর গুনছেন ভক্তরা।
(ছবি- সোশ্যাল মিডিয়া)












Click it and Unblock the Notifications