Sourav Ganguly: সৌরভকে নেতৃত্বের বড় গুণ শেখান শেহওয়াগ! ন্যাটওয়েস্ট ট্রফি ফাইনালেই বিরাট উপলব্ধি
Sourav Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায় দেশের অন্যতম সেরা অধিনায়ক। টিম ইন্ডিয়া গড়ে তোলার প্রক্রিয়ায় মহারাজ নেতৃত্ব দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছিলেন বীরেন্দ্র শেহওয়াগের কাছে।
সম্প্রতি কন্যা সানার অফিসের বর্ষপূর্তির অনুষ্ঠানে সৌরভ লর্ডসে এক অনুষ্ঠানে লিডারশিপ নিয়ে আলোচনাচক্রে অংশ নিয়েছিলেন। তাতেই উঠে আসে ২০০২ সালে ন্যাটওয়েস্ট ট্রফি ফাইনালের কথা।

ইংল্যান্ডের বিরুদ্ধে ৩২৬ রান তাড়া করে সৌরভের ভারত ৩ বল বাকি থাকতে ২ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল। তখনকার দিনে এত রান সচরাচর উঠতো না। ইংল্যান্ড ৫ উইকেটে ৩২৫ রান তোলার ইনিংসের বিরতিতে কিছুটা বিমর্ষ ছিলেন সৌরভ।
সেই সময় তাঁর পিছনে শিস দিচ্ছিলেন বীরেন্দ্র শেহওয়াগ। তিনি সৌরভকে বলেন, এই ম্যাচ আমরাই জিতব। সৌরভ আগেও জানিয়েছিলেন, শেহওয়াগ ব্যাট করতে নামা কিংবা ব্যাটিংয়ের সময়ও শিস দিচ্ছিলেন। শেহওয়াগ যতটা সহজে জেতানোর কথা বলেছিলেন, সৌরভের প্রথমে বিশ্বাস হয়নি।
ভারতের শুরুটা ভালোই হয়েছিল। ১২ ওভারের শেষে স্কোর ছিল বিনা উইকেটে ৮২। সৌরভ ৩৬ বলে ৫২ ও শেহওয়াগ ৩৭ বলে ২২ রানে ব্যাট করছিলেন। রনি ইরানিকে বল করতে আসতে দেখে সৌরভ যান শেহওয়াগের কাছে। ওভারে ৭-৮ রান যথেষ্ট হবে বলে উল্লেখ করে বীরুকে পরামর্শ দেন, সতর্ক থেকে খেলতে।
সৌরভের এই ভাবনা ছিল বোলিং চেঞ্জের ফলে যাতে ইংল্যান্ড উইকেট না ফেলতে পারে। শেহওয়াগ প্রথম বলে চার মারেন, এরপরও সৌরভ দুবার শেহওয়াগকে ধরে খেলতে বলেন। দ্বিতীয় বলে ফের মারেন বীরু। সৌরভ গিয়ে বলেন, ৮ রান এসে গিয়েছে, সিঙ্গলস নিতে বলেন শেহওয়াগকে। বীরু সম্মতি দেন।
এরপর তৃতীয় বলে যেভাবে স্যুইপ করে চার মারেন তা মিস করলে লেগ বিফোর হতেন শেহওয়াগ। এরপর আর শেহওয়াগকে কিছু বলেননি সৌরভ। বীরুও তাকাননি অধিনায়কের দিকে। ওই ওভারে ভারত তুলেছিল ১৬। তবে সৌরভের কথামতো শেহওয়াগ ১ রান নেননি।
শেষ অবধি ভারত ম্য়াচটি জিতেছিল। এই খেলা চলাকালীনই সৌরভের যে উপলব্ধি হয়েছিল, তা অধিনায়ক হিসেবে তাঁকে বড় শিক্ষা দেয় বলে জানিয়েছেন সৌরভ। লিডারশিপ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সৌরভ মেনে নেন, সেদিন তাঁর ভাবনার চেয়েও উন্নত ভাবনা ছিল শেহওয়াগের।
Good example of leadership
— D Prasanth Nair (@DPrasanthNair) July 16, 2024
1. How do you lead people who are different from you?
2. How do you nurture different approaches?
Also wonder how @SGanguly99 would have reacted if Sehwag had got out in that over?#Leadership
Rcvd from WA pic.twitter.com/Fw3RFy3csD
সৌরভের কথায়, সব ক্ষেত্রেই কেউ ভাবতেই পারেন তাঁর ভাবনাই ঠিক, সেইমতো সকলের চলা উচিত। কিন্তু কোনও দল বা টিমে তাঁর চেয়েও প্রতিভাবান কেউ থাকতেই পারেন, তিনি আরও ভালো কিছু পরিকল্পনা করতে পারেন। রাহুল দ্রাবিড়, হরভজন সিং, বীরেন্দ্র শেহওয়াগ যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতোই খেলবেন, সেটা হতে পারে না।
ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর সৌরভ একদিন প্রাতরাশ টেবিলে শেহওয়াগের কাছে জানতে চেয়েছিলেন কেন তিনি সেদিন তাঁর পরামর্শ না শুনে ব্যাটিং করেছিলেন? শেহওয়াগ জানতে চান, সৌরভ রেগে রয়েছেন কিনা। সৌরভ না বলার পর শেহওয়াগ জানান, তাঁর ওই মুহূর্তে মনে হয়েছিল বোলারকে মাথার উপর চড়তে না দিয়ে আগ্রাসী ব্যাটিংই ছিল সেরা পন্থা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications