BCCI: ‘ঈশান সমস্যা’ সমাধানে বিসিসিআইকে সৌরভের বার্তা, ঘরোয়া ক্রিকেট নিয়ে ঋদ্ধির উল্টো সুর মনোজের

ঈশান কিষাণ ইস্যুতে প্রতিদিনই জটি‌লতা বাড়ছে। ২০২৩ সালের ডিসেম্বর মাসে মানসিক অবসাদের কারণে ভারতীয় দল থেকে বিশ্রাম নেন। এরপর থেকে বিগত কয়েক মাসে ঈশানকে নিয়ে কম জলঘোলা হয়নি। শেষ পর্যন্ত বোর্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়েন ঈশান কিষাণ, সঙ্গে শ্রেয়স আইয়ারও।

বোর্ডের সঙ্গে কার্যত সংঘাতে জড়িয়ে পড়েছেন ঈশান কিষাণ। ফলে তাঁর ক্রিকেটীয় ভবিষ্যতই চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। এই পরিস্থিতিতে তরুণ উইকেটরক্ষকের পাশে দাঁড়ালেন সৌরভ। সেইসঙ্গে প্রাক্তন বিসিসিআই সভাপতি সমস্যা সমাধানের উপায়ও বলে দিলেন। ঈশানের সঙ্গে সমস্যা মেটাতে বোর্ডের শীর্ষকর্তাদের সরাসরি হস্তক্ষেপ করার কথাই জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক।

Sourav Ganguly

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে সৌরভ ঈশান ইস্যুতে জানিয়েছেন, ' ''আমার মনে হয় বিসিসিআই সভাপতি রজার বিনি, সচিব জয় শাহ এবং জাতীয় নির্বাচকদের উচিত ঈশানের মতো ক্রিকেটারের সঙ্গে কথা বলা। আলোচনার মধ্য দিয়েই অনেক সম। সমস্যার সঠিক সমাধান হয়ে যায়।'

সৌরভ বরাবরই তরুণ ক্রিকেটারদের উপর আস্থাশীল। অধিনায়ক থাকাকালীন একাধিক নতুন মুখকে ভারতীয় দলে সুযোগ দিয়েছিলেন। তাই ঈশানেও আস্থা হারাচ্ছেন না মহারাজ। দাদার কথায়,' ঈশান আগে রঞ্জি ট্রফি খেলেছে। সাদা বলের ক্রিকেটও খেলেছে। হঠাত্ করে ঈশান খারাপ ক্রিকেটার হয়ে গেল? এমন হয় না।''

ঘরোয়া ক্রিকেট খেলা নিয়ে বিসিসিআইয়ের অবস্থানের সঙ্গে সহমত প্রাক্তন বিসিসিআই সভাপতি। মহারাজের কথায়, ' ''আমাদের দিল্লি ক্যাপিটালসের সব ক্রিকেটাররাই ঘরোয়া সাদা বলের দুটি টুর্নামেন্ট(সৈয়দ মুস্তাক আলি এবং বিজয় হাজারে) ট্রফিতে খেলেছেন। ইশান্ত শর্মার মতো ক্রিকেটারও রঞ্জি ট্রফি খেলেছেন।'

একইসঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটের সঙ্গে আইপিএলের কোনও সংঘাত দেখছেন না সৌরভ। তাঁর সাফ জবাব, 'আমাদের ভারতীয় ক্রিকেটাররা যেমন ‌লাল বলের ক্রিকেটে খেলতে সক্ষম তেমনই সাদা বলেও সমান পারদর্শী। আইপিএল হোক বা ঘরোয়া ক্রিকেট দুটিই একজন ক্রিকেটারের জীবন গড়ে দিতে পারে।' তবে সাম্প্রতিক কালে ক্রিকেটারদের অতিরিক্ত চাপ ‌নিয়ে চিন্তিত সৌরভ।

অন্যদিকে এই ইস্যুতে মুখ খুলেছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। ঈশান ইস্যুতে তিনি বলেন, "দেখুন, কেন্দ্রীয় চুক্তি থেকে খেলোয়াড়দের অপসারণ করা এড়ানো যেত, যদিও আমি জানি না তাদের মধ্যে কী কথোপকথন হয়েছিল। তবে এখন এটি সবার কাছে একটি খোলা বার্তা যে যদি কোনও আন্তর্জাতিক ক্রিকেটার ফাঁকা থাকেন তবে তাকে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে, এবং এভাবেই এই টুর্নামেন্টকে রক্ষা করতে হবে।'

কার্যত ঋদ্ধিমানের উল্টোসুর শোনা গেল মনোজের মুখে। শুক্রবার ঋদ্ধিমান সাহা বলেছিলেন, কোন কিছুতেই কাউকে জোর করা যায় না। যদিও এবার মনোজ কিন্তু বোর্ডের পাশেই থাকলেন এই ইস্যুতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+