পাওয়া গেল ব্লকেজ, সেন্ট বসানোর পরিকল্পনা, সৌরভের পরিবারে ফের হৃদরোগের আক্রমণ
পাওয়া গেল ব্লকেজ, সেন্ট বসানোর পরিকল্পনা, সৌরভের পরিবারে ফের হৃদরোগের আক্রমণ
সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারে ফের হৃদরোগের আক্রমণ। ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট ২ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে উডল্যান্ডসে ভর্তি হন। এরপর তাঁর হৃদপিণ্ডে সেন্ট স্থাপন করা হয়। এবার সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের হৃদযন্ত্রেও ব্লকেজ ধরা পড়ল।

জানা গিয়েছে, সৌরভ গাঙ্গোপাধ্যায়ের পর এবার তাঁর দাদা স্নেহাশিসের হৃদযন্ত্রেও ব্লকেজ ধরা পড়েছে। শরীর অসুস্থ হতে সোমবার সৌরভের উদ্যোগেই দাদা স্নেহাশিস হৃদযন্ত্রের পরীক্ষা করান।
এরপরই সৌরভের দাদার হৃদযন্ত্রে ব্লকেজ ধরা পড়েছে। সিএবি সচিব স্নেহাশিস গাঙ্গোপাধ্যায়ের স্টেন্ট বসানো হতে পারে বলে খবর।
জানা গিয়েছে, আগামী ২২ জানুয়ারি স্নেহাশিসের বুকে স্টেন্ট বসানো হতে পারে। প্রসঙ্গত সৌরভের হৃদযন্ত্রে তিনটি ধমনীতে ব্লকেজ ধরা পড়েছিল। যার মধ্যে একটি সেন্ট স্থাপনের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। সৌরভ আপাতত বাড়িতেই রয়েছেন।
আগামী দিনে তাঁর বাকি দুটি ব্লকেজেও সেন্ট স্থাপন করা নিয়ে ডাক্তাররা পরিকল্পনা করে রেখেছেন। উডল্যান্ডসে পাঁচ দিনের লড়াই শেষে সৌরভ সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফেরেন। ২ জানুয়ারি বাড়িতে জিম করার মুহূর্তে বিসিসিআই সভাপতি বুকে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়েন। এবার সৌরভের দাদা স্নেহাশিষকে নিয়ে দুশ্চিন্তার কালো মেঘ তৈরি হয়ে গেল।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications