বিবিসিআই প্রধান হওয়ার দৌড়ে অনুরাগ ঠাকুরের জায়গা নিতে পারেন সৌরভ?
সুপ্রিম কোর্টের রায়ে বিসিসিআই সভাপতির পদ থেকে অনুরাগ ঠাকুরের অপসারণের পর ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)-র বর্তমান প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর জায়গা নেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন
কলকাতা, ৩ জানুয়ারি : সুপ্রিম কোর্টের রায়ে বিসিসিআই সভাপতির পদ থেকে অনুরাগ ঠাকুরের অপসারণের পর ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)-র বর্তমান প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর জায়গা নেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বলেই মনে করছে অনেকে।
গোপাল সুহ্মমনিয়াম এবং ফালি নারিমানকে সুপ্রিম কোর্ট দায়িত্ব দিয়েছে বিসিসিআই পরিচালনার জন্য অন্তবর্তী কমিটি গঠনের। ততদিন পর্যন্ত বিসিসিআই-এর দুই সিনিয়র সহসভাপতি বোর্ডের কাজ সামলাবেন।

ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় অনুরাগ ঠাকুরের জায়গায় বিসিসিআই প্রধান হওয়ার দৌড়ে প্রথমের সারিতেই রয়েছেন। কিন্তু অন্য নামগুলির মধ্যে ডাঃ জি গঙ্গারাজু (সহ-সভাপকি দক্ষিণ জোন), সিকে খান্না (সহ-সভাপকি মধ্য জোন) এবং এম এল নেহরু (সহ-সভাপকি উত্তর জোন) নতুন মাণদণ্ডে যোগ্য প্রার্থী নয়।
এখন দেখার বিষয় টি সি ম্যাথিউ (সহ-সভাপকি পশ্চিম জোন) এবং গৌতম রায় (সহ-সভাপকি পশ্চিম জোন) যোগ্য হওয়ার কারণে পদ পান কি না।
তবে, অন্যএক জনপ্রিয় ইংরাজি সংবাদমাধ্যম জানিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবস্থান নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে যেহেতু সৌরভ সহ-সভাপতি নন। তার উপর সিএবি সভাপিত পদে ৩ বছর সৌরভের সময়কাল রয়েছে। ফলে এই পদের জন্য অনুপযুক্ত হতে পারেন সৌরভ।












Click it and Unblock the Notifications