হাসপাতালে নয়, বাড়ি থেকে নতুন বছর’কে স্বাগত জানাবেন সৌরভ

মন ভাল করা খবর সৌরভ-ভক্ত'দের জন্য। বছরের শেষ দিনে বাড়ি ফিরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এরই সঙ্গে স্বস্তির খবর হল, ওমিক্রন আক্রান্ত নন তিনি। বিসিসিআই সভাপতি ওমিক্রন আক্রান্ত হয়েছেন কি না, তা জানার জন্য নমুনা পাঠানো হয়েছিল কল্যাণী'তে। সেই রিপোর্ট আসার পরেই সৌরভ'কে ছুটি দেওয়ার কথা ভাবা হবে ঠিক করেছিল তিন সদস্যের মেডিক্যাল বোর্ড এবং দুই সদস্যের অ্যাভাইজারি কমিটি।

হাসপাতালে নয়, বাড়ি থেকে নতুন বছর’কে স্বাগত জানাবেন মহারাজ

শুক্রবার বিকিলে সেই রিপোর্ট আসার কথা ছিল। হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন অধিনায়কের রিপোর্ট নেগেটিভ এসেছে। ফলে তাঁকে বাড়ি ফেরার অনুমতি দেন চিকিৎসকরা। যার ফলে বছরের শেষ দিনে পরিবারের সঙ্গে বাড়িতেই থাকবেন বিসিসিআই সভাপতি। চিকিৎসকরা জানিয়েছেন করোনায় আক্রান্ত হলেও সঙ্কটজনক অবস্থা নয় সৌরভের। বাড়িতে নিভৃতবাসে থেকেও তাঁর চিকিৎসা চলতে পারে।

সোমবার রাত্রে করোনায় সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মহারাজ। হাসপাতালে ভর্তি হওয়ার আগে থেকে জ্বর আসছিল সৌরভের। এর পর সৌরভ নিজেই হোম টেস্টিং কিট নিয়ে কোভিড পরীক্ষা করেন দু'বারের পরীক্ষায় দু'বারই রিপোর্ট পজিটিভ আসে। এর আর কোনও ঝুঁকি নেওয়া হয়নি গঙ্গোপাধ্যায় বাড়ি'র ছোট ছেলে'কে নিয়ে। রাতেই ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই সৌরভের চিকিৎসার জন্য তিন সদস্যের এক মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।

Recommended Video

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সৌরভ |Oneindia Bengali

হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার সৌরভের খাওয়া'র পরিমান স্বাভাবিক ছিল। রাতে ঘুমও হয়েছে। বুধবারের মতো বৃহস্পতিবারও তাঁর কোনও ঘুমের ওষুধ লাগেনি। ফলে তাঁর শারীরিক অবস্থার দ্রুত উন্নতি এ ক'দিনেই লক্ষ্যণীয় ছিল। বিশ্ব ক্রিকেটের অন্যতম আইকন'কে ছেড়ে দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা আগে থেকেই শুরু করেছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। অপেক্ষা ছিল ওমিক্রন রিপোর্ট হাতে পাওয়ার। শুক্রবার বিকেলে সেই রিপোর্ট হাতে আসার কথা থাকলেও চিকিৎসকরা জানতে পেরেছেন রিপোর্ট নেগেটিভ এসেছে। এরই পরই সৌরভ'কে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+