আইপিএলের অল-স্টার ম্যাচের দিন নির্ধারণ নিয়ে আভাস সৌরভ গঙ্গোপাধ্যায়ের

আইপিএলের অল-স্টার ম্যাচের দিন নির্ধারণ নিয়ে আভাস সৌরভ গঙ্গোপাধ্যায়ের

আইপিএলের সূচি প্রকাশ হলেও, টুর্নামেন্ট শুরুর আগে অল-স্টার ম্যাচ যে হবে না, তা বিসিসিআই-র তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে কবে হবে সেই ম্যাচ, তা নিয়ে জল্পনার অবসান ঘটালেন খোদ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ঠিক কী বললেন তিনি।

২০২০ আইপিএল

২০২০ আইপিএল

বিসিসিআই প্রকাশিত সূচি অনুযায়ী, চলতি বছরের আইপিএল শুরু হচ্ছে ২৯ মার্চ। প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে গতবারের রানার্স চেন্নাই সুপার কিংস। মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে ম্যাচ।

অল-স্টার ম্যাচ

অল-স্টার ম্যাচ

২০২০-র আইপিএল শুরুর আগে টুর্নামেন্ট অংশ নেওয়া দেশি ও বিদেশি ক্রিকেটারদের নিয়ে দুটি দল গড়ে অল-স্টার ম্যাচ আয়োজন করার কথা জানিয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু সেই ম্যাচ কবে হবে তা নিয়ে ধন্দে রয়েছে বিসিসিআই। এর পিছনে বেশকিছু কারণও রয়েছে।

দলগুলির আপত্তি

দলগুলির আপত্তি

আইপিএল শুরুর আগে অল-স্টার ম্যাচের জন্য ক্রিকেটার ছাড়তে গররাজি ছিল টুর্নামেন্টে অংশ নেওয়া ফ্রাঞ্চাইজিগুলি। টুর্নামেন্ট শুরুর মুখে এই ম্যাচ খেললে ক্রিকেটারদের চোট-আঘাতের সমস্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল আইপিএল খেলা দলগুলি।

প্রদর্শনী ম্যাচ

প্রদর্শনী ম্যাচ

আগামী সোমবার আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের হাতে উদ্বোধন হচ্ছে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামের নতুন রূপ। বিশ্বের সর্ববৃহৎ এই ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৫ ও ২৬ মার্চ এশিয়া ও বিশ্ব একাদশের মধ্যে দুটি ম্যাচ হওয়ার কথা। তার আগে অর্থাৎ ১৮ ও ২১ মার্চ বাংলাদেশেও এশিয়া ও বিশ্ব একাদশের মধ্যে দুটি ম্যাচ হওয়ার কথা। তাতে খেলবেন ভারতীয় ক্রিকেটাররা। আইপিএল শুরুর আগে অল-স্টার ম্যাচ আয়োজন করার ক্ষেত্রে যা প্রধান বাধা বলে মনে করা হচ্ছে। কারণ মোতারার ম্যাচ ও আইপিএল শুরুর মধ্যে মাত্র দুই দিন হাতে পাবে বিসিসিআই। তার মধ্যে কোনও বড় ইভেন্ট আয়োজন করা সম্ভব নয় বলে বিসিসিআই-র একটা সূত্রের তরফে জানানো হয়েছে।

কী বললেন সৌরভ

কী বললেন সৌরভ

অল-স্টার ম্যাচের দিন নির্ধারণ নিয়ে গত রবিবার বৈঠকে বসেছিল আইপিএলের গভর্নিং কাউন্সিল। সেই বৈঠকেই বিসিসিআই প্রস্তাবিত অল-স্টার ম্য়াচ পিছিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বিসিসিআই সেই প্রস্তাব গ্রহণ করেছে বলে জানিয়েছেন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সেবা মূলক কাজের জন্য নির্ধারিত এই ম্যাচ আইপিএল শেষ হয়ে যাওয়ার পরে হবে বলে জানিয়েছেন বিসিসিআই সভাপতি।

কোন মাঠে খেলা

কোন মাঠে খেলা

এখনও পর্যন্ত যা খবর, আইপিএলের ১৩তম সংস্করণের এই অল-স্টার ম্যাচ হবে নতুন রূপে আত্মপ্রকাশ ঘটা আহমেদাবাদের মোতারা স্টেডিয়ামে। ঠিক হয়েছে, দক্ষিণ-পশ্চিম ভারতের ফ্রাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটারদের নিয়ে তৈরি হবে একটি দল। অন্য দলে থাকবেন কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, কিংস ইলেভেন পাঞ্জাব ও দিল্লি ক্য়াপিটালসের ক্রিকেটাররা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+