Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sourav On Coach: সৌরভ ভারতীয় দলের হেড কোচ হিসেবে দেখতে চান কাকে? টি২০ বিশ্বকাপের আগে মোক্ষম পরামর্শ

Sourav On Coach: ভারতীয় দলের হেড কোচের সন্ধান চলছে। এগিয়ে রয়েছেন গৌতম গম্ভীর। যদিও গম্ভীর নিজে বিসিসিআইয়ের কাছে আবেদন করেছেন কিনা তা স্পষ্ট নয়।

আইপিএলের ফাইনালের পর গৌতম গম্ভীরের সঙ্গে কথা হয়েছিল জয় শাহের। এর বাইরে বিসিসিআই গম্ভীরকে ভারতের হেড কোচ হওয়ার প্রস্তাব আনুষ্ঠানিকভাবে দিয়েছে কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।

Sourav On Coach

ভারতীয় দলের হেড কোচের পদে আবেদনের জন্য সময়সীমা ধার্য করা হয়েছিল ২৭ মে। যা ছিল আইপিএল ফাইনালের পরের দিন। বোর্ড সচিব জয় শাহ ব্যাট ধরেছিলেন দেশীয় কোচের পক্ষেই। অবশ্য কারা আবেদন করেছেন, ঝাড়াই বাছাইয়ের পর কাদের নাম চূড়ান্ত হয়েছে তা এখনও জানায়নি বিসিসিআই।

গৌতম গম্ভীর আইপিএলের শেষে পরিবার নিয়ে ছুটি কাটানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন। এমনও জানিয়েছিলেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে সেরা দল হিসেবে দেখতে চান। সে কারণে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসকে টপকাতে আরও তিনটি ট্রফি জয়ের কথাও মনে করান।

ভারতীয় দলের হেড কোচ তিনি হতে চলেছেন কিনা সে বিষয়ে অবশ্য খোলসা করেননি গম্ভীর। যদিও দেশের স্বার্থের কথাই সিদ্ধান্ত নেওয়া হবে, জয় শাহের সঙ্গে এই বিষয়ে গম্ভীর একমত বলে দাবি করে বিভিন্ন সংবাদমাধ্যম। অন্যদিকে, কেকেআরের অন্যতম কর্ণধার গম্ভীরকে মেন্টর রাখতে ১০ বছরের জন্য ব্ল্যাঙ্ক চেক অফার করেছেন বলেও খবর।

সৌরভ আজ মুম্বইয়ে এক অনুষ্ঠান সেরে কলকাতায় ফিরে ভোট দেবেন বলে জানা গিয়েছে। মুম্বইয়ের সেই অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি তথা ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, আমি ভারতীয় কাউকেই কোচ করার পক্ষপাতী। গম্ভীর যদি আবেদন করে থাকেন তাহলে ভালো কোচ হওয়ার গুণ তাঁর মধ্যে রয়েছে।

ভারতের ঘরোয়া ক্রিকেট-সহ পরিকাঠামো সঙ্গে সম্যক ধারণা থাকা যোগ্য কাউকেই কোচ হিসেবে নিয়োগ করা হবে বলে জানিয়েছিলেন জয় শাহ। গৌতম গম্ভীরের তা রয়েছে। সম্প্রতি মেন্টর হিসেবে কেকেআরকে তিনি আইপিএল খেতাবও জিতিয়েছেন ১০ বছরের ট্রফির খরা কাটিয়ে।

ভারতীয় দল আবার ১১ বছরের আইসিসির ট্রফির খরা মেটাতে নামছে টি২০ বিশ্বকাপে। রোহিত শর্মার দলের উপর পূর্ণ আস্থা রয়েছে সৌরভের। তিনি বলেন, টি২০ বিশ্বকাপে ভারতের ভালো ফল করার প্রভূত সম্ভাবনা রয়েছে। ভারতীয় দলকে টি২০ দলের মতোই খেলতে হবে। দলে প্রতিভার কোনও অভাব নেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+