India vs Bangladesh: টেস্ট খেলতে ডেকে টি২০! বাংলাদেশের হারের পরই সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বিরাট আত্মবিশ্বাস নিয়েই ভারত সফরে এসেছিল বাংলাদেশ। সিরিজ শুরুর আগেই বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে ছিল ভরপুর আত্মবিশ্বাস। এমনকি ভারতে এসে রোহিতদের হারানোর কথাও ভেসে আসে বাংলাদেশ শিবির থেকে। কিন্তু পাকিস্তান এবং ভারতের মধ্যে যে বিরাট পার্থক্য আছে তা হাড়ে হাড়ে টের পেলেন শাকিব-শান্তরা। টেস্টে হোয়াইটওয়াশ হতে হল বাংলাদেশকে।
চেন্নাই টেস্টের প্রথম দিন বাদ দিলে গোটা সিরিজের প্রতিটা দিনই ভারত আধিপত্য বজায় রেখেছিল বাংলাদেশের উপর। চেন্নাইয়ে ২৮০ রানে বিরাট জয় পেয়ে ইতিহাস সৃষ্টি করে রোহিত শর্মার দল। কানপুরে লজ্জার হাত থেকে বাঁচতে বাংলাদেশের ভরসা ছিল বৃষ্টিই। কিন্তু দুই দিন সময় পেতেই জয় হাসিল করল ভারত। বাংলাদেশ হোয়াইটওয়াশ হতেই সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা।

Test match bolkr T20 khel rahe 😂😂#INDvBAN pic.twitter.com/DVDh2qyQB7
— Paapi Gudiya😎 (@epic_meme00) September 30, 2024
জয় শাহ এবং শাকিবের ছবি দিয়ে একটি মিম বানানো হয়েছে। সেখানে শাকিবের অভিযোগ তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। কারণ টেস্টে ডেকে টি২০ ম্যাচ তাদের খেলানো হয়েছে। অন্য একটি মিমে বলা হয়েছে ভারতকে পাকিস্তান ভেবে খেলতে এসেছিল। সেখানে পাকিস্তানে টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশের উল্লাস এবং মঙ্গলবার ভারতের উল্লাসের ছবি দেখানো হয়েছে। অন্য একটি মিমে বলা হয়েছে, বাংলাদেশ ভারত পাকিস্তান ভেবে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে
After 2 and half days of rain.#INDvsBAN | #KanpurTest pic.twitter.com/4QEpkhvzHK
— Sagar (@sagarcasm) October 1, 2024
ভারত টেস্ট ম্যাচ টি২০-র স্টাইলে খেলেছে। ফলে সেই মিমও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশের অভিযোগ, টেস্ট খেলতে ডেকে টি২০ খেলেছে ভারত। আইসিসি অবিলম্বে ব্যবস্থা নিক। আইসিসি চুর, বিসিসিআই চুর। অন্য একজন মজা করে লিখেছেন, বৃষ্টি হল বলে বাংলাদেশ জিততে পারল না, পুরো খেলা হলে বাংলাদেশ ঠিক জিতে যেত। ম্যাচ হারের জন্য নানা কারণ দেখায় বাংলাদেশ। তাই মিমে বলা হয়েছে, বাংলাদেশ নয় বাহানাদেশ।
Fark hai 😹 #INDvsBAN pic.twitter.com/hyjjU9VUSk
— Byomkesh (@byomkesbakshy) October 1, 2024
আসলে সোশ্যাল মিডিয়ায় ভারত বাংলাদেশের নেটিজেনদের মধ্যে নানা মজার কথার লড়াই চলতেই থাকে। সুযোগ পেলেই একে অপরকে টিপন্নী কাটেন মিমের মাধ্যমে।












Click it and Unblock the Notifications