রায়নার পর ভাজ্জির আইপিএল না খেলার সিদ্ধান্তে উত্তাল সোশ্যাল মিডিয়া, ট্রোলড সিএসকে
রায়নার পর ভাজ্জির আইপিএল না খেলার সিদ্ধান্তে উত্তাল সোশ্যাল মিডিয়া, ট্রোলড সিএসকে
সুরেশ রায়নার পর আইপিএল খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন হরভজন সিং। রীতিমতো টুইট করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন দেশের প্রাক্তন স্পিনার। এরপরেই উত্তাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। চেন্নাই সুপার কিংসকে নিয়ে মিম তৈরি করেছেন নেটিজেনরা।
আইপিএল খেলতে দুবাইতে রয়েছে চেন্নাই সুপার কিংস। সেখানেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দলের অন্যতম ভরসা তথা ভারতীয় ফাস্ট বোলার দীপক চাহার। দেশের তরুণ ব্যাটসম্যান ঋুতুরাজ গায়েকোয়াড়ও করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। সিএসকে-র ১১ জন সাপোর্ট স্টাফেরও কোভিড-১৯ টেস্ট পজেটিভ এসেছে।
ঘটনার জেরে আতঙ্কিত হয়ে আইপিএল শুরু হওয়ার আগেই দুবাই থেকে ভারতে ফিরে এসেছেন সুরেশ রায়না। জানিয়েছেন, এই কঠিন পরিস্থিতিতে ক্রিকেটের থেকেও পরিবার তাঁর কাছে বড়। অন্যদিকে ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং তো শুরু থেকেই সিএসকে শিবিরে নেই। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনিদের প্রস্তুতি শিবিরে যোগ দেননি হরভজন সিং। দলের সঙ্গে দুবাইতেও যাননি ভাজ্জি। প্রত্যাশিতভাবে তিনি আইপিএল থেকে সরে দাঁড়াতেই উত্তাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া।
MS Dhoni watching his teammates like Suresh Rains and #HarbhajanSingh pulling out of league be like pic.twitter.com/wxBq1GMHMu
— Sairaj Sonne (@_i_am_s_s) September 4, 2020
After Suresh Rains Now, #HarbhajanSingh also drops out of IPL...
Meanwhile CSK Fans: pic.twitter.com/WZeLhPSi4r
— Aakash Hardasmalani (@Aakashhhh11) September 4, 2020
Click it and Unblock the Notifications