Smriti Mandhana's Birthday: সৌরভের সঙ্গে রয়েছে দারুণ একটি মিল, জন্মদিনে স্মৃতি মান্ধানার অজানা কাহিনি জানুন
ভারতীয় মহিলা ক্রিকেটের বিরাট কোহলি বলা হয় স্মৃতি মান্ধানাকে। সাফল্যে, জনপ্রিয়তায় তিনি কোহলির সমান।আর সৌন্দর্যের দিক থেকেই তিনি বলিউড অভিনেত্রীদেরও টেক্কা দিতে পারেন। মঙ্গলবার জীবনের ২৭ বছরে পা দিলেন স্মৃতি মান্ধানা। জন্মদিনে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ভারতীয় মহিলা দলের তারকা ক্রিকেটার।
কিন্তু জানেন কী কাকে দেখে ক্রিকেট খেলায় অনুপ্রাণিত হয়েছেন স্মৃতি? জন্মদিনে সেই অজানা কাহিনিই তুলে ধরা হল এই প্রতিবেদনে। স্মৃতির সঙ্গে যতই কোহলির তুলনা টানা হোক, আদতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মিল রয়েছে ভারতীয় দলের এই মহিলা ব্যাটসম্যানের। দুই জনই তাঁদের দাদার ক্রিকেট কিট নিয়ে খেলা শুরু করেন।

স্মৃতির থেকে তাঁর দাদা শ্রবণ মান্ধানা চার বছরের বড়। স্মৃতির মতো তিনিও ক্রিকেট খেলতেন। ক্রিকেট নিয়ে তিনিও নিজের কেরিয়ার গড়তে চেয়েছিলেন। মূলত দাদাকে দেখেই ক্রিকেট খেলার প্রতি শখ জন্মায় স্মৃতির। হাতে তুলে নেন ব্যাট। ঠিক যেন স্নেহাশিস এবং সৌরভের ক্রিকেটীয় গল্প। দাদা রাজের কিট নিয়েই ক্রিকেট খেলতে শুরু করেন মহারাজ। তেমনই স্মৃতির প্রথম দিকে সঙ্গী ছিল দাদার ব্যাট-গ্ল্যাভসই। এখানেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে স্মৃতির এক বিশেষ মিল রয়েছে।
ক্রিকেটটা স্মৃতি মান্ধানার রক্তেই। বাবা শ্রীনিবাস মান্ধানা এবং দাদা শ্রমণ কুমার দুই জনেই ক্রিকেটার ছিলেন। তবে বাবা-দাদার খেলা ছিল জেলা স্তরেই সীমাবদ্ধ। স্মৃতি মান্ধানা তাঁর দাদাকে ক্রিকেট খেলতে দেখে এই খেলাটাকে ভালোবেসে ফেলেন।
স্মৃতি মান্ধানা মাত্র ৯ বছর বয়সে মহারাষ্ট্র অনূর্ধ্ব-১৫ দলে সুযোগ পান। স্মৃতির দাদা পরবর্তীতে আর ক্রিকেট খেলেননি। যদিও ক্রিকেট খেলায় তিনি খুব একটা সাফল্য না পাওয়ায়, শেষপর্যন্ত সরে এসেছিলেন। তবে স্মৃতি নিজেকে প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক সার্কিটে। সেটাও অত্যন্ত সাফল্যের সঙ্গে।

ক্রিকেট দলের ওপেনার স্মৃতি মান্ধানার পরিবারে মোট চারজন সদস্য রয়েছেন। তাঁর মা স্মিতা মান্ধানা, বাবা শ্রীনিবাস মান্ধানা এবং তাঁর দাদা শ্রবণ মান্ধানা। এখনও অবিবাহিত স্মৃতি। তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে একাধিক গুঞ্জন তৈরি হয়েছে। তবে কোনও কিছুই স্বীকার করেননি ভারতীয় তারকা।
Here's wishing @mandhana_smriti - one of the finest modern-day batters & #TeamIndia's ODI & T20I vice-captain - a very Happy Birthday 🎂👏 pic.twitter.com/iqAygsUN1y
— BCCI Women (@BCCIWomen) July 18, 2023
২৬ বছর বয়সি স্মৃতি ভারতীয় ক্রিকেট দলে সহ-অধিনায়কত্বও করেন। পাশাপাশি চলতি বছরের শুরুতে মহিলা প্রিমিয়ার লিগেও তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের অধিনায়ক ছিলেন। ২০১৩ সালে ভারতীয় ক্রিকেট দলের হয়ে ডেবিউ করেছিলেন স্মৃতি মান্ধানা। টি-২০ ক্রিকেটে তিনি সবথেকে বেশি ১১৬টি ম্যাচ খেলেছেন। এরমধ্যে ২৭.৭৪ ব্যাটিং গড়ে তিনি মোট ২,৮০২ রান করেছেন।












Click it and Unblock the Notifications