Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিং-র শীর্ষেই বিরাট, দুইয়ে স্মিথ, তিনে উইলিয়ামসন

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিং-র শীর্ষেই বিরাট, দুইয়ে স্মিথ, তিনে উইলিয়ামসন

আবারও আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান ধরে রাখলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ ফলে শেষ টেস্ট সিরিজ জেতা টিম ইন্ডিয়ার নেতা ৯২২ পয়েন্ট নিয়ে রয়েছেন এক নম্বরে।

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিং-র শীর্ষেই বিরাট, দুইয়ে স্মিথ, তিনে উইলিয়ামসন

সোমবারই বিশ্ব ক্রিকেটের নতুন টেস্ট র‌্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। সেই তালিকায় নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে টপকে দুই নম্বর স্থানে উঠে এসেছেন স্টিভ স্মিথ। চলতি অ্যাসেজ সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করা প্রাক্তন অজি অধিনায়ক, লর্ডসে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ঝকঝকে ৯২ রান করেন।

লর্ডসে ব্যাট করার সময় ৮০ রানের মাথায় জোফ্রা আর্চারের বলে মাথায় আঘাত পেয়ে সংজ্ঞা হারান। জ্ঞান ফেরার পরেও ব্যাটিং চালিয়ে যান স্টিভ স্মিথ। আইসিসি-র সদ্য প্রকাশিত তালিকায় ৯১৩ পয়েন্ট নিয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন অজি ব্যাটসম্য়ান। তালিকার চার নম্বর স্থান ধরে রেখেছেন ভারতের চেতেশ্বর পূজারা। টেস্টের ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের প্রথম দশে ঢুকে পড়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে।

আইসিসি প্রকাশিত টেস্ট বোলারদের তালিকার এক নম্বর স্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার প্য়াট কমিন্স। ছয় থেকে পাঁচ নম্বরে উঠে এসেছেন রবীন্দ্র জাদেজা। অল রাউন্ডারদের তালিকাতেও তিন নম্বর জায়গা ধরে রেখেছেন অর্জুন পুরস্কারের জন্য মনোনিত ভারতের বাঁ-হাতি।

১১৩ পয়েন্ট নিয়ে টেস্ট দলের তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছে টিম ইন্ডিয়া। ১১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের পয়েন্ট ১০৮।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+