SL vs IND: সূর্যকুমারের ঝোড়ো হাফ সেঞ্চুরি, ভারত ২১৪ রানের টার্গেট দিল শ্রীলঙ্কাকে, পাথিরানার ৪ উইকেট

SL vs IND: ভারতের স্থায়ী টি২০ অধিনায়ক হওয়ার পর প্রথম ম্যাচেই ঝলসে উঠল সূর্যকুমার যাদবের ব্যাট। পেলেন অর্ধশতরান। পাল্লেকেলেতে শ্রীলঙ্কার সামনে বড় টার্গেট দিল এই ফরম্যাটের বিশ্বজয়ী ভারত।

আজ টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আসালঙ্কা। ভারত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলল ২১৩ রান।

SL vs IND

ওপেনিং জুটিতে ৬ ওভারে ওঠে ৭৪। ষষ্ঠ ওভারের শেষ বলে শুভমান গিলকে ফেরান দিলশান মাদুশঙ্কা। ভারতের সহ অধিনায়ক ৬টি চার ও একটি চারের সাহায্যে করলেন ১৬ বলে ৩৪। সপ্তম ওভারের প্রথম বলে ওয়ানিন্দু হাসারঙ্গার বলে স্টাম্প আউট হন যশস্বী জয়সওয়াল।

যশস্বী পাঁচটি চার ও ২টি ছয়ের সাহায্যে ২১ বলে ৪০ রান করেন। এরপর ভারতের স্কোর ঝোড়োগতিতে এগিয়ে নিয়ে যেতে থাকেন সূর্যকুমার যাদব ও ঋষভ পন্থ। ২২ বলে অর্ধশতরান পূর্ণ করেন ভারত অধিনায়ক। তিনি ৮টি চার ও ২টি ছয়ের দৌলতে ২৬ বলে ৫৮ রান করেন। ভারতের তৃতীয় উইকেট পড়ে ১৩.২ ওভারে ১৫০ রানে।

হার্দিক পাণ্ডিয়া ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। তিনি মাথিশা পাথিরানার বলে বোল্ড হয়ে যান ১০ বলে ৯ রান করে। ফলে ভারতের চতুর্থ উইকেটটি পড়ে ১৬.৩ ওভারে ১৭৬ রানে। ১৮.১ ওভারে ১৯২ রানে পড়ে পঞ্চম উইকেট। রিয়ান পরাগ ৬ বলে ৭ রানে পাথিরানার বলে লেগ বিফোর হন।

১৮.৫ ওভারে ঋষভ পন্থ আউট হন দলের ২০১ রানের মাথায়। চারে নেমে পন্থ ৬টি চার ও একটি ছয়ের সাহায্যে করেন ৩৩ বলে ৪৯। তিনি মাথিশা পাথিরানার চতুর্থ শিকার। ২০তম ওভারের তৃতীয় বলে রিঙ্কু সিং (২ বলে ১) আসিথা ফার্নান্দোর শিকার, ভারতের সপ্তম উইকেটের পতন ২০৬ রানে।

অক্ষর প্যাটেল আটে ব্যাট করতে নেমে ৫ বলে ১০ রানে অপরাজিত থাকেন। তিনি ফার্নান্দোর শেষ বলে ছক্কা হাঁকিয়ে ভারতকে ২১৩ রানে পৌঁছে দেন। ১ বলে ১ রানে অপরাজিত থাকেন অর্শদীপ সিং। তবে ভারতকে বড় রান তুলতে সহায়তা করেছে শ্রীলঙ্কার খারাপ ফিল্ডিং।

পাথিরানা ৪ ওভারে ৪০ রান দিয়ে চার উইকেট নেন। কয়েকটি ক্যাচ না পড়লে তিনি পাঁচ উইকেট ঝুলিতে পুরেও ফিরতে পারতেন। ওয়ানিন্দু হাসারঙ্গা ৪ ওভারে ২৮ রান খরচ করে পেয়েছেন ১ উইকেট। দিলশান মাদুশঙ্কা ৩ ওভারে ৪৫ ও আসিথা ফার্নান্দো ৪ ওভারে ৪৭ রান খরচ করে নেন ১টি করে উইকেট। মাহিশ থিকশানা ৪ ওভারে ৪৪ ও কামিন্দু মেন্ডিস ১ ওভারে ৯ রান খরচ করেন, কিন্তু তাঁরা উইকেট পাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+