SL vs IND: ভারতের বিরুদ্ধে প্রথম ওডিআইয়ে টস জিতে ব্যাটিং নিল শ্রীলঙ্কা, রোহিতের একাদশে কোন চমক?

SL vs IND: কলম্বোয় আজ থেকে শুরু ভারত-শ্রীলঙ্কা তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ। টি২০ বিশ্বকাপের পর আজই প্রথম নামছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।

ভারত এই সিরিজকে যথেষ্টই গুরুত্ব দিচ্ছে। আর প্রেমদাসা স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কা ব্যাটিং নিল। প্রয়াত অংশুমান গায়কোয়াড়ের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত আজ মাঠে নামবে কালো আর্মব্যান্ড পরে।

পিচ রিপোর্ট দিতে গিয়ে সাবা করিম জানান, উইকেট বেশ শক্ত। কিছু ফাটল রয়েছে। ওডিআই সিরিজের জন্য এই উইকেট আলাদা করে রাখা হয়েছিল। এখন রোদ থাকলেও সন্ধ্যা ৬টা নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্কট স্টাইরিস জানান, ঘাস নেই পিচে। কোমর সমান বাউন্স থাকতে পারে। খুব বড় ঘূর্ণি দেখা যাবে না।

শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিচ্ছেন চরিথ আসালঙ্কা। টি২০ সিরিজে হোয়াইটওয়াশের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর তিনি। তবে প্রথম সারির জোরে বোলারদের অসুস্থতা ও চোটের কারণে না থাকা বড় ধাক্কা শ্রীলঙ্কার। মহম্মদ শিরাজের অভিষেক হচ্ছে।

রোহিত শর্মা টস হারলেও চিন্তিত নন। রোহিতের ধারণা, খেলা যত গড়াবে ততই পিচ মন্থর হবে। রোহিত নিজে ব্যাটিংয়ে মনোনিবেশ করতে চান। দল সম্পর্কে তিনি বলেন, আমি ও বিরাট ফিরলাম। লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার আজ খেলছেন। ২০১৯ সালের পর আজ প্রথম ওডিআই খেলছেন।

টি২০ সিরিজে খেলা অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দর রয়েছেন। কুলদীপ যাদব টি২০ সিরিজে ছিলেন না, তিনি আজ ভারতীয় দলে রয়েছেন। সবমিলিয়ে ভারসাম্য বজায় রেখেই এদিন একাদশ গড়া হয়েছে বলে জানিয়েছেন ভারত অধিনায়ক। যেভাবে গত বছর ভারত বিশ্বকাপ খেলেছে, রোহিত চান সেই ছন্দই ধরে রাখতে।

আজকের ম্যাচের তাৎপর্যপূর্ণ ঘটনা দুই দলেই রয়েছেন একই নামের ক্রিকেটার। ভারতের পেসার মহম্মদ সিরাজ। শ্রীলঙ্কায় অভিষেক হচ্ছে মহম্মদ শিরাজের। উচ্চারণ একই রকমের। ইংরেজি নামের বানানে শুধু কিছু অমিল রয়েছে। শ্রীলঙ্কার শিরাজের নামের বানান Mohamed Siraj, ভারতীয় পেসারের নামের বানান Mohammed Siraj।

ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ।

শ্রীলঙ্কা- পাথুম নিসঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সমরবিক্রমা, চরিথ আসালঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারঙ্গা, দুনিথ ওয়েল্লালাগে, আকিলা ধনঞ্জয়, আসিথা ফার্নান্দো, মহম্মদ সিরাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+