SL vs IND: শ্রীলঙ্কার স্পিনাররা ধস নামালেন ভারতের টপ অর্ডারে, রোহিতের হাফ সেঞ্চুরি, হতাশ করলেন বিরাট-শ্রেয়স
SL vs IND: শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোয় প্রথম একদিনের আন্তর্জাতিক জিততে ২৩১ রানের টার্গেট তাড়া করছে ভারত। ভারতের ব্যাটিং লাইন আপকে সমস্যায় ফেললেন শ্রীলঙ্কার স্পিনাররা।
কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে ভারতের প্রথম পাঁচটি উইকেটের চারচিই তুলে নিয়েছেন স্পিনাররা, তার মধ্যে তিনটি লেগ বিফোর। রোহিত শর্মা অর্ধশতরান পেলেন। তবে হতাশ করলেন বিরাট কোহলি, শ্রেয়স আইয়াররা।

ওপেনিং জুটিতে ১২.৪ ওভারে ওঠে ৭৫ রান, যার পুরো কৃতিত্ব রোহিত শর্মার। দুনিথ ওয়েল্লালাগের প্রথম শিকার হওয়ার আগে শুভমান গিল ৩৫ বলে ১৬ রান করেন, মেরেছেন ২টি চার। অপর ওপেনার অধিনায়ক রোহিত শর্মা করেন ৪৭ বলে ৫৮।
গত বছর বিশ্বকাপের পর এই প্রথম ওডিআই খেলছেন রোহিত ও বিরাট কোহলি। রোহিত ৩৩ বলে হাফ সেঞ্চুরি করেন। রোহিত লেগ বিফোর হন ওয়েল্লালাগের বলে। ভারত অধিনায়ক সাতটি চার ও তিনটি ছয় মেরেছেন। তিনি আউট হলে ভারতের স্কোর দাঁড়ায় ১৪.২ ওভারে ২ উইকেটে ৮০।
ওয়াশিংটন সুন্দরকে চারে পাঠিয়ে লাভ হয়নি। তিনি ৪ বলে ৫ রান করে আকিলা ধনঞ্জয়ের বলে লেগ বিফোর হন। ১৫.৪ ওভারে ৮৭ রানে পড়ে তৃতীয় উইকেট। বিরাট কোহলির উইকেটটি তুলে নেন ওয়ানিন্দু হাসারঙ্গা। তিনে নামা কোহলি এলবিডব্লিউ হন ৩২ বলে ২৪ করে, মেরেছেন ২টি চার।
কোহলির উইকেট পড়ে ২৩.১ ওভারে ভারতের ১৩০ রানের মাথায়। ২৪.২ ওভারে ১৩২ রানে পড়ে। শ্রেয়স আইয়ার দক্ষিণ আফ্রিকা সফরে ওডিআই সিরিজে খেলেছিলেন গত ডিসেম্বরে। জাতীয় দলে ফেরার পর তিনি ২৩ বলে ২৩ রান করলেন। তাঁর ইনিংসে রয়েছে চারটি বাউন্ডারি।
এরপর ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উইকেটকিপার লোকেশ রাহুল ও অক্ষর প্যাটেল। এর আগে, টস জিতে শ্রীলঙ্কা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে চরিথ আসালঙ্কার দল করে ২৩০ রান।
দুনিথ ওয়েল্লালাগে সাতে নেমে ৬৫ বলে সর্বাধিক ৬৭ রান করেন। সাতটি চার ও ২টি ছয়ের সাহায্যে। পাথুম নিসঙ্কা করেন ৫৬। আবিষ্কা ফার্নান্দো ১, কুশল মেন্ডিস ১৪, সাদিরা সমরবিক্রমা ৮, আসালঙ্কা ১৪, জানিথ লিয়ানাগে ২০, ওয়ানিন্দু হাসারঙ্গা ২৪ ও আকিলা ধনঞ্জয় ১৭ রান করেন। ১ রানে নট আউট থাকেন মহম্মদ শিরাজ।
ভারতের সফলতম বোলার অক্ষর প্যাটেল। ১০ ওভারে ৩৩ রান দিয়ে তিনি নেন ২ উইকেট। অর্শদীপ সিং ৮ ওভারে ৪৭ রান খরচ করে পেয়েছেন ২ উইকেট। মহম্মদ সিরাজ ২টি মেডেন-সহ ৮ ওভারে ৩৬, শিবম দুবে ৪ ওভারে ১৯, কুলদীপ যাদব ১০ ওভারে ৩৩ এবং ওয়াশিংটন সুন্দর একটি মেডেন-সহ ৯ ওভারে ৪৬ রানের বিনিময়ে ১টি করে উইকেট দখল করেন। শুভমান গিল ১ ওভার হাত ঘুরিয়ে ১৪ রান দেন।












Click it and Unblock the Notifications