SL vs IND: শতরান হাঁকিয়েও বাদ সঞ্জু ও অভিষেক! নির্বাচকদের অবাক করা সিদ্ধান্ত দেখেই সরব শশী
SL vs IND: শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় দল আজ ঘোষণা করা হয়েছে। ভারতের হেড কোচ হিসেবে গৌতম গম্ভীর দল নিয়ে প্রথম সফরে যাওয়ার আগেই তুঙ্গে বিতর্ক।
টি২০ আন্তর্জাতিক সিরিজের দলে নেই অভিষেক শর্মা। একদিনের আন্তর্জাতিক দল থেকে বাদ পড়ছেন সঞ্জু স্যামসন। শতরান করার পর কোন যুক্তিতে তাঁরা বাদ? উত্তর খুঁজছেন কংগ্রেস সাংসদ শশী তারুর।

সঞ্জু স্যামসন ভারতের হয়ে শেষ ওডিআই খেলেছেন গত বছরের ২১ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার পার্লে। প্রোটিয়াদের বিরুদ্ধে সেই ম্যাচে ৬টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১১৪ বলে ১০৮ রান করেছিলেন সঞ্জু। ভারত ৭৮ রানে জেতে। ম্যাচের সেরা হন সঞ্জুই।
কিন্তু তাঁকেই ছেঁটে ফেলা হলো গৌতম গম্ভীর জমানায়। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের হাতে রয়েছে মাত্র ৬টি ওডিআই। যার তিনটিই শ্রীলঙ্কা সফরে। লোকেশ রাহুল ও ঋষভ পন্থকে উইকেটকিপার হিসেবে নির্বাচকরা রাখায় কোপ পড়ল সঞ্জুর উপর। তাও নিজের সর্বশেষ ওডিআইয়ে সেঞ্চুরি করার পর।
অভিষেক শর্মা আইপিএলে দারুণ ছন্দে ছিলেন। যশস্বী জয়সওয়ালের অনুপস্থিতিতে অভিষেক জিম্বাবোয়ে সফরে শুভমান গিলের সঙ্গে ওপেন করেন। প্রথম ম্যাচে শূন্য করার পরের দিনই শতরান করেন। ৪৬ বলে সেঞ্চুরি করার পর আউট হন ৪৭ বলে ১০০ রান করে।
জিম্বাবোয়ে সফরের সব ম্য়াচেই খেলেন অভিষেক। বোলিংও করেন। তিনিও বাদ পড়লেন। বাংলার পেসার মুকেশ কুমার শেষ ম্যাচে কেরিয়ারের সেরা ২২ রানে চার উইকেট নিয়েও বাদ! ঋতুরাজ গায়কোয়াড় তিনটি ম্যাচে খেলেন। ৭, অপরাজিত ৭৭ ও ৪৯ রানের ইনিংস খেলেন। চতুর্থ ম্যাচে ব্যাট করতে নামতে হয়নি।
পঞ্চম টি২০ আন্তর্জাতিকে তাঁকে বিশ্রাম দেওয়া হয়। ঋতুরাজকেও শ্রীলঙ্কা সফরের কোনও দলেই রাখা হয়নি। রবীন্দ্র জাদেজার কেরিয়ারও বড়সড় প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। তিনি ওডিআই দলে জায়গা পাননি। হার্দিক পাণ্ডিয়া আজই নাতাশার সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছেন। ব্যক্তিগত কারণে তিনি ওডিআই সিরিজ খেলবেন না।
এই পরিস্থিতিতে ভারতের দল নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। গৌতম গম্ভীরের মতামতকে গুরুত্ব দিতে গিয়ে পারফরম্যান্সকে অস্বীকার করার মতো গুরুতর অভিযোগও উঠছে। সরব হয়েছে কংগ্রেসের সাংসদ শশী তারুর। সেঞ্চুরি করার পরেও বাদ পড়া সঞ্জু, অভিষেকের জন্য তিনি সরব হয়েছেন।
Interesting squad selection for India’s tour of Sri Lanka later this month. @IamSanjuSamson, who hit a century in his last ODI, has not been picked for ODIs, while @IamAbhiSharma4, who hit a T20I century in the #INDvZIM series, has not been picked at all. Rarely has success in… pic.twitter.com/PJU5JxSOx2
— Shashi Tharoor (@ShashiTharoor) July 18, 2024
এক্স হ্যান্ডলে তারুর লিখেছেন, ইন্টারেস্টিং দল নির্বাচন! শেষ ওডিআইয়ে শতরানকারী সঞ্জু স্যামসন বাদ। ভারত-জিম্বাবোয়ে সিরিজে শতরানকারী অভিষেক শর্মাকেও দলে রাখা হয়নি। ভারতের জার্সি গায়ে পারফরম্যান্সের গুরুত্বই নেই নির্বাচকদের কাছে। যাই হোক, ভারতীয় দলকে শুভেচ্ছা জানাচ্ছি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications