SL vs IND: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দাপুটে জয়, জিম্বাবোয়ের পর শ্রীলঙ্কাতেও টি২০ সিরিজ জিতল ভারত

SL vs IND: এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কায় টি২০ সিরিজ জিতল ভারত। আজ পাল্লেকেলেতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস মেথডে ভারতের জয় সাত উইকেটে।

গতকালের পর আজও জেতায় তিন ম্যাচের সিরিজ পকেটে পুরে ফেলল টি২০ বিশ্বকাপ জেতা মেন ইন ব্লু। ভারতের হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরের এটি প্রথম সিরিজ জয়।

SL vs IND

জয়ের জন্য ভারতের টার্গেট ছিল ১৬২ রানের। যদিও ভারতীয় ইনিংস শুরুর তিন বল পরেই বৃষ্টির কারণে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। এরপর ম্যাচের ওভার কমিয়ে করা হয় ৮। ভারতের টার্গেট দেওয়া হয় ৭৮ রানের। ফলে খেলা পুনরায় শুরুর সময় ভারতকে ৪৫ বলে ৭২ রান করতে হতো।

শুভমান গিল নেক স্প্যাজমের কারণে আজ খেলতে পারেননি। তাঁর পরিবর্তে সুযোগ পান সঞ্জু স্যামসন। কিন্তু তিনি এদিন প্রথম বলেই বোল্ড হয়ে যান, মাহিশ থিকশানার শিকার। ১.১ ওভারে ১২ রানে প্রথম উইকেট পড়ে ভারতের। এরপর ঝোড়া ব্যাটিং চালিয়ে যেতে থাকেন যশস্বী জয়সওয়াল ও সূর্যকুমার যাদব।

৪.২ ওভারে দলের ৫১ রানের মাথায় আউট হন সূর্যকুমার, তাঁকে ফেরান মাথিশা পাথিরানা। ভারত অধিনায়কের ইনিংসে রয়েছে চারটি চার ও একটি ছয়। ৫.৪ ওভারে যশস্বীকে ফেরান ওয়ানিন্দু হাসারঙ্গা। যশস্বী ১৫ বলে ৩০ করেন, তিনটি চার ও ২টি ছয় মেরেছেন।

ভারতের তৃতীয় উইকেটটি পড়ে ৬৫ রানের মাথায়। যদিও এরপর আর কোনও উইকেট পড়েনি। ৯ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ ও সিরিজ জয় নিশ্চিত করে ভারত। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ৯ বলে ২২ রানে অপরাজিত থাকেন হার্দিক পাণ্ডিয়া। ২ বলে ২ রানে নট আউট থাকেন ঋষভ পন্থ।

মাহিশ থিকশানা ২ ওভারে ১৬, ওয়ানিন্দু হাসারঙ্গা ২ ওভারে ৩৪ ও মাথিশা পাথিরানা ১.৩ ওভারে ১৮ রান খরচ করে একটি করে উইকেট নেন। ভারতের স্থায়ী টি২০ অধিনায়ক হওয়ার পর এটি সূর্যকুমার যাদবের প্রথম সিরিজ জয়। মঙ্গলবার সিরিজের শেষ ম্য়াচে ভারত নামবে হোয়াইটওয়াশের লক্ষ্যে।

এদিন, টস জিতে ভারত ফিল্ডিং নিয়েছিল। শ্রীলঙ্কা তোলে ৯ উইকেটে ১৬১। শেষ পাঁচ ওভারের মধ্যে পড়ে সাত উইকেট, রান আসে মাত্র ৩১। গতকালের ম্য়াচে শ্রীলঙ্কা ৫.১ ওভারে ৩০ রানের মধ্যে ৯ উইকেট হারিয়েছিল। এদিন সেই রোগ না সারার মাশুল দিতে হলো চরিথ আসালঙ্কার দলকে।

কুশল পেরেরা ৩৪ বলে সর্বাধিক ৫৩ রান করেন। পাথুম নিসঙ্কা ৩২, কামিন্দু মেন্ডিস ২৬, আসালঙ্কা ১৪, রমেশ মেন্ডিস ১২ ও কুশল মেন্ডিস করেন ১০। রবি বিষ্ণোই তিনটি এবং হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল ও অর্শদীপ সিং ২টি করে উইকেট নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+