Shubman Gill: শুভমান গিল রঞ্জি ট্রফিতে নামছেন ৩ বছর পর, বাংলার বিরুদ্ধেও কি পাঞ্জাব দলে থাকছেন?

Shubman Gill: রঞ্জি ট্রফিতে এবার নামতে চলেছেন শুভমান গিল। ২০২২ সালে তিনি শেষবার রঞ্জি খেলেছেন। অস্ট্রেলিয়া সফরে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন গিল।

ভারতের হেড কোচ গৌতম গম্ভীর অস্ট্রেলিয়ায় বিপর্যয়ের পর স্পষ্ট জানিয়ে দেন, ভারতীয় দলের খেলা না থাকলে সব ক্রিকেটারকেই ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। সেই কড়া মনোভাব দেখেই ঘরোয়া ক্রিকেটে ফিরছেন গিল।

Shubman Gill

অস্ট্রেলিয়ায় শুভমান তিনটি টেস্ট খেলেছেন। প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ম্যাচে ৫০ রানে অপরাজিত ছিলেন। কিন্তু অ্যাডিলেড, ব্রিসবেন ও সিডনি টেস্টের ৫ ইনিংসে তাঁর রান যথাক্রমে ৩১, ২৮, ১, ২০ ও ১৩। আঙুলে চোট থাকায় পারথ টেস্টে খেলতে পারেননি। মেলবোর্ন টেস্টে রোহিত খেলায় বাইরে ছিলেন গিল।

রঞ্জি ট্রফিতে পাঞ্জাবের পরের ম্য়াচ বেঙ্গালুরুতে কর্ণাটকের বিরুদ্ধে। সেই ম্যাচের জন্য এখনও দল ঘোষণা হয়নি। যদিও শুভমান এই ম্যাচে খেলবেন বলে সম্মতি দিয়েছেন। গ্রুপ পর্বে পাঞ্জাবের শেষ ম্য়াচ ইডেনে ৩০ জানুয়ারি থেকে। সেই ম্য়াচে গিল খেলবেন কিনা তা স্পষ্ট নয়।

ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ শুরু ৬ ফেব্রুয়ারি থেকে। ইডেনে বাংলা-পাঞ্জাব ম্যাচ শেষ হবে ২ ফেব্রুয়ারি। গিল পাঁচ ম্যাচের টি২০ সিরিজের দলে নেই। তবে ওডিআই ও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকবেন। ফলে ইডেনের ম্যাচেও তাঁর খেলার অবকাশ থাকছে।

ইংল্যান্ড সিরিজের জন্য ভারতের টি২০ দলে অভিষেক শর্মা ও অর্শদীপ সিং রয়েছেন। ফলে এই দুই তারকাকে রঞ্জি ম্যাচে পাবে না পাঞ্জাব। এই আবহে শুভমান গিল রঞ্জি ম্যাচ খেললে নিশ্চিতভাবেই শক্তিবৃদ্ধি ঘটবে পাঞ্জাবের। তাদের নক-আউটে যাওয়া এখনও নিশ্চিত নয়।

পাঞ্জাবের হেড কোচ এখন ওয়াসিম জাফর। জাফর রঞ্জিতে সর্বাধিক রানের রেকর্ডের মালিক। রঞ্জি খেলার সিদ্ধান্ত নেওয়ায় জাফরের তত্ত্বাবধানে অনুশীলন করারও বড় সুযোগ পেতে চলেছেন গিল। ২০২১ সালের পর থেকে এশিয়ার বাইরে গিলের ১৮ ইনিংসে গড় ১৭.৬৪। জুনে ইংল্যান্ড সফরের আগে নিজের খামতি মেটাতে গিল জাফরের পরামর্শ কাজে লাগাতে পারেন।

২০২২ সালে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলেছিলেন শুভমান গিল। ফলে বছর তিনেক বাদে রঞ্জিতে তাঁর প্রত্যাবর্তন ঘটতে চলেছে। মেলবোর্ন টেস্টে গিল ভারতের প্রথম একাদশে ছিলেন না। তখন বলা হয়েছিল, গিল বাদ পড়েননি। দলের কম্বিনেশনের কারণেই তিনি ওই টেস্টে খেলেননি। যদিও সিডনি টেস্টে দলে ফিরেও শেষ অবধি সিরিজে ১৮-র কাছাকাছি গড় নিয়ে ফিরতে হয় গিলকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+