গিলের স্ত্রী সচিন-কন্যা সারা! গুগল সার্চ রেজাল্ট দেখে 'থ' ক্রিকেট প্রেমীরা!
গিলের স্ত্রী সচিন-কন্যা সারা! গুগল সার্চ রেজাল্ট দেখে তো 'থ' ক্রিকেট প্রেমীরা!
কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তথা টিম ইন্ডিয়ার তরুণ ব্যাটসম্যান কি বিয়ে সেরে ফেললেন। কিংবদন্তি সচিন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়লেন পাঞ্জাব তনয়! অনন্ত সেদিকেই দৃষ্টি নিক্ষেপ করাল গুগল। সারাকে গিলের স্ত্রী বানিয়ে আরও একবার বড়সড় ভুল করে বসল সার্চ ইঞ্জিন।

গিলের স্ত্রী সচিন-কন্যা সারা!
গুগলে শুভমান গিলের স্ত্রী ও গার্লফ্রেন্ড (shubman gill wife) লিখে সার্চ করলে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকরের ছবি দেখানো হচ্ছে। দেশের উঠতি ক্রিকেট তারকা ও স্টার কিডের মধ্যে কিছু একটা চলছে, তা আগে থেকে আঁচ করা গেলেও, বিষয়টি যে এতটা এগিয়ে গিয়েছে, তা আঁচও করতে পারেননি ক্রিকেট প্রেমীরা!

ভুলটা করেছে গুগল
এই খবর যে সর্বৈব অসত্য এবং ভুলটা গুগল করেছে, তা জানা গিয়েছে ইতিমধ্যে। আসলে বেশকিছু দিন ধরে কেকেআর ওপেনার শুভমান গিল ও সারা তেন্ডুলকরের নাম একসঙ্গে সার্চ হওয়ায়, তাঁদের স্বামী এবং স্ত্রী বানিয়ে ফেলেছে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় এবং প্রচারিত সার্চ ইঞ্চিন।

কিছু একটা তো চলছেই
শুভমান গিল এবং সারা তেন্ডুলকরের মধ্যে বিয়ে না হলেও তাঁদের মধ্যে যে কিছু একটা যে চলছে, তা আঁচ করতে পারছেন ক্রিকেট প্রেমীরা। চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। ওই ম্যাচে ব্যাট হাতে সেভাবে কামাল করতে না পারলেও বেশ ভাল ফিল্ডিং করেছিলেন তরুণ শুভমান গিল। কেকেআর ওপেনারের ফিল্ডিংয়ের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন সারা তেন্ডুলকর। তা ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এরপরই গুগলে শুভমান গিল ও সচিন তেন্ডুলকর-কন্যার নামে সার্চের পরিমাণ বেড়ে গিয়েছিল।

আইপিএল ২০২০-তে গিল
আইপিএল ২০২০-তে বেশ ভাল ছন্দে রয়েছেন কেকেআরের ওপেনার শুভমান গিল। টুর্নামেন্টে এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলে ২৫৪ রান করেছেন তরুণ ব্যাটসম্যান। দুটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে।












Click it and Unblock the Notifications