Shreyas Iyer: শ্রেয়স আইয়ারের পিঠে সফল অস্ত্রোপচার লন্ডনে, বিশ্বকাপ খেলার সম্ভাবনা উজ্জ্বল

শ্রেয়স আইয়ারের পিঠের অস্ত্রোপচার হলো সফলভাবেই। লন্ডনে মঙ্গলবার অপারেশন হয়েছে বলে জানাচ্ছে সর্বভারতীয় দৈনিক। তাদের প্রতিবেদনে উল্লেখ, শ্রেয়স বিশ্বকাপের আগে সেরে উঠতে পারবেন।

গত বছর বাংলাদেশ সফর থেকেই পিঠের চোট ভোগাচ্ছিল শ্রেয়সকে। চোট সারিয়ে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের দলে ফেরেন। যদিও আমেদাবাদ টেস্ট চলাকালীন তা বেড়ে গিয়েছিল। অবশেষে অস্ত্রোপচারের পথেই হাঁটতে হলো।

শ্রেয়স আইয়ার

বিসিসিআই আগের সপ্তাহেই জানিয়েছিল, চলতি সপ্তাহে পিঠে অস্ত্রোপচার হবে শ্রেয়সের। বিদেশে পাঠানো হয় ভারতের মিডল অর্ডারের গুরুক্বপূর্ণ এই ক্রিকেটারকে। লন্ডনের এক হাসপাতালে মঙ্গলবার অস্ত্রোপচারের পর গতকাল শ্রেয়স হাঁটাচলাও করেছেন।

এই পিঠের চোটের কারণেই শ্রেয়স চলতি আইপিএলে খেলতে পারছেন না। শ্রেয়স ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে রিহ্যাব সেরে অস্ত্রোপচার কিছুদিন পরে করানোর কথা ভেবেছিলেন। ইঞ্জেকশনও নেন। কিন্তু কাজে লাগেনি। শ্রেয়সকে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম দ্রুত অস্ত্রোপচার করানোর পরামর্শ দেয়।

শ্রেয়স আইয়ার প্র্যাকটিস

শ্রেয়স কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। তাঁকে আইপিএলে পরের দিকে পাওয়ার বিষয়ে আশাবাদী ছিলেন কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। যদিও বিসিসিআই শ্রেয়সের অপারেশন করানোর সিদ্ধান্ত নেওয়ায় কেকেআরকে নতুন অধিনায়ক বেছে নিতে হয়। ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তিনি খেলতে পারবেন না।

জানা যাচ্ছে, শ্রেয়স আপাতত তিন মাস কোনওরকম অনুশীলন করতে পারবেন না। যদিও তিনি অক্টোবরে দেশের মাটিতে বিশ্বকাপের আগে পুরো ফিট হয়ে যাবেন বলে আশাবাদী সকলেই। জসপ্রীত বুমরাহর মতোই শ্রেয়সকে মাঠে ফেরানোর ক্ষেত্রে কোনওরকম তাড়াহুড়ো করা হবে না। দুজনকেই বিশ্বকাপে পাওয়া যাবে বলেই খবর।

জসপ্রীত বুমরাহ শ্রেয়স আইয়ার

ইতিমধ্যেই জসপ্রীত বুমরাহ ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে রিহ্যাবের মধ্যে রয়েছেন। তাঁরও অস্ত্রোপচার হয়েছিল। শ্রেয়সও দেশে ফেরার পর বিসিসিআইয়ের মেডিক্যাল স্টাফদের তত্ত্বাবধানে থাকবেন। যে চিকিৎসকের কাছে শ্রেয়সের অপারেশন হয়েছে তাঁর পরামর্শ মেনেই শ্রেয়সের ট্রেনিংয়ের সময় ও পদ্ধতি ঠিক করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+