IPL 2025: যোগ্য সম্মান পাইনি! আইপিএল শুরুর আগে নাইট ম্যানেজমেন্টের বিরুদ্ধে বিস্ফোরক শ্রেয়স

দশ বছর আইপিএলে কেকেআরকে চ্যাম্পিয়ন করেছিলেন শ্রেয়স আইয়ার। কিন্তু চ্যাম্পিয়ন অধিনায়কে কেকেআর রিটেন করেনি কেকেআর । এমনকি নিলামে বিরাট দর হাকিয়ে পাঞ্জাব কিংস শ্রেয়সকে দলে নেয়। এরপর পাঞ্জব কিংস দলের নেতৃত্বের ভার পেয়েছেন শ্রেয়স। অন্ধকার সময় কাটিয়ে আবার সাফল্যের সরণিতে শ্রেয়স। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরই কেকেআর কর্তাদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন নাইট অধিনায়ক।

একটি সর্ব ভারতীয় ইংরেজি মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রেয়স বলেছেন, আমার মনে হয়েছে যে, আইপিএল জেতার পরে আমার যে স্বীকৃতি পাওয়ার কথা ছিল সেটা পায়নি। কিন্তু দিনের শেষে, যতক্ষণ আপনি নিজের প্রতি সৎ থাকছেন এবং ততক্ষণ কেউ আপনার লক্ষ্য পূরণ করুক না করুক, আমার সঠিক পথে এগিয়ে চলাটা আরও গুরুত্বপূর্ণ এবং আমি যা করতে থাকি।

Shreyas Iyer

২০২৪ সালে শৃঙ্খলাজনিত ইস্যুতে বিসিসিআইয়ের বার্ষিক চুক্তির তালিকা থেকে বাদ গিয়েছিলেন শ্রেয়স। কিন্তু এর পর বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে ফেরাটা সময়ের অপেক্ষা শ্রেয়সের কাছে। সাম্প্রতিক সময় প্রসঙ্গে শ্রেয়স বলেছেন, আমি এখন খুবই খুশি, খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। । জীবনের এই পর্যায়ে আমি অনেককিছু শিখেছি।

শ্রেয়স আরও বলেন, ২০২৩ সালের একদিনের বিশ্বকাপর খেলার পর বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছিলাম। এরপর কোথায় ভুল হয়েছে, সেটা পর্যালোচনা করেছিলাম। কী করতে হবে, সেটা নিয়েও ভাবনাচিন্তা শুরু করি। সবথেকে বেশি নিজের ফিটনেসের উপর জোর দিই।

২০২১ সালে ইয়ার মর্গ্যানের নেতৃত্বে কেকেআর ফাইনালে উঠলেও ট্রফি জিততে পারেনি। । তারপর নাইটরা পরপর দুটো মরশুমে সপ্তম স্থানে দৌড় শেষ করে। পিঠের চোটের জন্য ২০২৩ আইপিএল খেলতে পারেননি আইয়ার। ২০২৪ সালের আইপিএলে ফিরে ভারতীয় দলের ব্যাটার কেকেআরের মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে যৌথভাবে নাইটদের তৃতীয় শিরোপা এনে দেন। কেকেআরে তিন মরশুম ছিলেন, এরমধ্যে একটা মরশুম চোটের কারণে খেলতেই পারেননি।

এর আগেও একটি সর্ব ভারতীয় ইংরেজি মাধ্যমের অনুষ্ঠানে শ্রেয়স আইয়ার বলেছিলেন গত মরশুম শেষ হওয়ার পর আমি অনুভব করেছিলাম কেকেআর আমাকে ধরে রাখবে, বিশেষ করে সিজন শেষ হওয়ার ঠিক পরে ফ্র্যাঞ্চাইজি আমাকে ধরে রাখার কথা বলে। এরপর কেকেআর কোন চেষ্টা না করায় আমি বিভ্রান্ত হয়ে যাই, যা আমাকে পরবর্তীকালে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে।

Take a Poll

শ্রেয়স আইয়ার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রানের তালিকায় ২ নম্বরে আছেন। পাঁচ ম্যাচে শ্রেয়সের রান ২৪৩।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+