মহম্মদ শামির প্রশংসা করে পাক ফাস্ট বোলারদের বিঁধলেন শোয়েব আখতার, কিন্তু কেন?
ভাইজাকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন ভারতের মহম্মদ শামি। বাংলার পেসারের এই পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার।
ভাইজাকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন ভারতের মহম্মদ শামি। বাংলার পেসারের এই পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। তিনি বিশ্বাস করেন, আগামী দিনে রিভার্স সুইংয়ে রাজা হতে পারেন মহম্মদ শামি। ভারতীয় পেসারের উদাহরণ টেনে নিজেরই দেশের ফাস্ট বোলারদের বিঁধতেও ছাড়েননি রাউলপিণ্ডি এক্সপ্রেস।

আখতারকে ফোন করেছিলেন শামি
ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যায় ভারতীয় ক্রিকেট দল। ওই ম্যাচের পর নাকি মহম্মদ শামি তাঁকে ফোন করেন বলে দাবি পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতারের। কীভাবে দেশের জন্য তিনি আরও ভালো পারফর্ম করতে পারেন, সে ব্যাপারে নাকি রাউলপিণ্ডি এক্সপ্রেসের কাছ থেকে পরামর্শও নেন বাংলার পেসার।

আখতারের পরামর্শ
নিজের ইউ টিউব পেজে শোয়েব আখতার বলেছেন যে তিনি নাকি সেদিন মহম্মদ শামিকে মানসিক ভাবে উদ্বুদ্ধ করেন। ভারতীয় পেসারকে নাকি জানান যে তিনি তাঁকে আরও ভয়ঙ্কর রূপে দেখতে চান। আগামী দিনে রিভার্স সুইংয়ের রাজা হওয়ার গুন তাঁর মধ্যে আছে বলে মহম্মদ শামিকে নাকি জানান শোয়েব আখতার। তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শামির পারফরম্যান্সে দারুণ খুশি রাউলপিণ্ডি এক্সপ্রেস।
পাকিস্তানি ফাস্ট বোলারদের অবহেলা
শুধু মহম্মদ শামি নন, এর আগেও বেশ কয়েকজন ভারতীয় ফাস্ট বোলার ভালো কিছু করার লক্ষ্যে তাঁর কাছ থেকে পরামর্শ নেন বলে দাবি শোয়েব আখতারের। অথচ নিজের দেশের ফাস্ট বোলাররা তাঁকে পরামর্শদাতা বলে মনে করেন না বলে আক্ষেপও প্রকাশ করেছেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার। এই ঘটনা তাঁকে খুব ব্যথিত করে বলেও জানিয়েছেন শোয়েব আখতার।

শোয়েবের মুখে বিরাটের প্রশংসা
টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে বিরাট কোহলির পারফরম্যান্স মুগ্ধ হয়েছেন শোয়েব আখতার। একজন ব্যাটসম্যান হয়েও কোহলি যেভাবে দলের বোলারদের পাশে দাঁড়ান, তা প্রশংসা পাওয়ার যোগ্য বলে মনে করেন রাউলপিণ্ডি এক্সপ্রেস।












Click it and Unblock the Notifications