Shoaib Malik: সানিয়ার সঙ্গে বিচ্ছেদ জল্পনার মধ্যেই আবার নতুন জীবন সঙ্গী বেছে নিলেন শোয়েব

ভারতীয় টেনিস কিংবদন্তি সানিয়া মির্জার সঙ্গে বিবাহবিচ্ছেদের গুজবের মধ্যে পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করলেন। মালিক শনিবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে নিজের জীবনের নতুন ইনিংস শুরু করার কথা ঘোষণা করেছেন শোয়েব মালিক। পোস্টটিতে ক্যাপশন সহ তাদের বিয়ের অনুষ্ঠানের ছবি শেয়ার করেছেন।

Shoaib Malik

২০১০ সালে সানিয়া ও শোয়েবের বিয়ে হয়েছিল। ২০১৮ সালের অক্টোবরে তাঁদের একমাত্র ছেলে ইজহানের জন্ম। সানিয়া ও শোয়েবের দূরত্ব বাড়লেও ছেলে ইজহানের জন্য তাঁরা প্রায়ই কাছাকাছি আসেন। আসলে সানিয়ার বেশিরভাগ সময়টাই কাটে দুবাইতে। আর অন্যদিকে শোয়েব থাকেন পাকিস্তানে। ফলে তাঁদের বিচ্ছেদ নিয়ে নিরন্তর চর্চা চলছিল বিগত মাস ধরেই।

তাদের মধ্যে বিচ্ছেদের জল্পনা শোনা যাচ্ছিল। যদিও দুই তারকা একে অপরকে নিয়ে চুপ ছিলেন। নিজেদের পুত্র ও বিজ্ঞাপনের চুক্তির কথা মাথায় রেখে একে অপরের সঙ্গে সম্পর্কের ব্যাপারে চুপ ছিলেন। এবার সেই চুপ থাকাটা আর হল না। তৃতীয় বিয়ে করলেন শোয়েব মালিক।

শোয়েব মালিক তাঁর পোস্টে একটি বিশেষ কথা উল্লেখ করেন। শনিবার সকালে শোয়েব নিজেই টুইট করে লিখেছেন, "আলহামদুলিলা। অ্যান্ড উই ক্রিয়েটেড ইউ ইন প্যারিস।" এটি পবিত্র কোরানের বাণী, 'আমি তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি।'সানিয়া মির্জার সঙ্গে শোয়েব মালিকের বিচ্ছেদের জল্পনা ছিল অনেকদিন ধরেই। একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ে পাকিস্তানি অভিনেত্রী আয়েশা ওমরের সঙ্গে শোয়েবের ঘনিষ্ঠতার কথা সামনে আসে।


কয়েকদিন আগেই সানিয়ার একটি পোস্টে বিচ্ছেদের ইঙ্গিত ছিল। সানিয়ার যে পোস্ট করেছিলেন তার অর্থ, ''বিয়ে কঠিন। বিচ্ছেদও কঠিন। নিজের কঠিনটাকে বেছে নিন। তবে কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। ঋণের মধ্যে থাকা আরও কঠিন। অর্থনৈতিক শৃঙ্খলা বজায় রাখা কঠিন। যোগাযোগ রাখা কঠিন। যোগাযোগ না রাখাও কঠিন। নিজের কঠিনটাকে বেছে নিন। জীবন কখনও সহজ নয়।''

গত বছর সানা জাভেদকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পরে তাঁদের প্রেমের জল্পনা শুরু হয়। এমনকি শোয়েব মালিক এবং সানা জাভেদের ডেটিং করার গুজব ছিল। ২০২৩ সালে সানার জন্মদিনে দুজনের একটি ছবি সহ ইনস্টাগ্রাম পোস্টে শোয়েব লেখেন, "শুভ জন্মদিন বাডি।' অবশেষে সানিয়া অধ্যায়ে ইতি টেনে সানার সঙ্গেই নতুন ইনিংসের সূচনা করলেন শোয়েব।

সানিয়া এখন ব্যস্ত অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্য দিতে। এরই মধ্যে ঘোষণা এল শোয়েবের নতুন বিয়ের। এবার জীবনের নতুন‌ পথ কী বেছে নেবেন ভারতীয় টেনিস সুন্দরী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+