ধাওয়ান বনাম ধাওয়ান! জমাটি কোয়ারেন্টাইন প্রিমিয়ার লিগ, সোশ্যাল মিডিয়ায় শোরগোল


 ধাওয়ান বনাম ধাওয়ান! লকডাউনে জমল লড়াই, সোশ্যাল মিডিয়ায় শোরগোল

করোনা ভাইরাসের জেরে লকডাউনে কার্যত স্তব্ধ দেশ। ঘরবন্দি রয়েছেন সাধারণ মানুষ থেকে ক্রিকেটাররা। এমতাবস্থায় ধাওয়ান বনাম ধাওয়ানের লড়াই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কে জিতল এই প্রতিযোগিতায়, জেনে নিন।

করোনা ও লকডাউন

করোনা ও লকডাউন

বিশ্বের ২১০টি দেশে প্রভাব ছড়িয়েছে করোনা ভাইরাস। সবমিলিয়ে ২৬ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৮৪ হাজারেরও বেশি মানুষের। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২১ হাজার পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ৬৮১ জনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। এর মেয়াদ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

স্থগিত ক্রিকেট

স্থগিত ক্রিকেট

করোনা ভাইরাসের জন্য অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হযেছে আইপিএল। পরিস্থিতি এমন যে স্থগিতও হয়ে যেতে পারে টুর্নামেন্ট। আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে দুবাই এবং অস্ট্রেলিয়ায় যথাক্রমে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা। করোনা ভাইরাস প্রভাবে দুই টুর্নামেন্টই পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমান ক্রিকেট থেকে অনেক দূরে ঘরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। তারই মধ্যে চলছে শরীরচর্চাও।

ভাইরাল ধাওয়ান

ভাইরাল ধাওয়ান

অন্যান্য ক্রিকেটারদের মতো করোনার জেরে লকডাউনে ঘরবন্দি রয়েছেন টিম ইন্ডিয়ার বাঁ-হাতি ওপেনার শিখর ধাওয়ানও। এই দীর্ঘ সময় পরিবারের সদস্যদের সঙ্গে মজা করেই কাটাচ্ছেন গব্বর। এর আগে পুরনো হিন্দি গানে স্ত্রী ও পুত্রের সঙ্গে নেচে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছিলেন ধাওয়ান। এবার পুত্র জোরাভারের সঙ্গে ইন্ডোর ক্রিকেট খেলে আই সাইট ঠিক রাখতে দেখা গেল টিম ইন্ডিয়ার ওপেনারকে।

ধাওয়ানের ভিডিও

ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন শিখর ধাওয়ান। যেখানে গব্বরকে ব্যাটসম্যান ও তাঁর পুত্র জোরাভারকে বোলারের ভূমিকায় দেখা যাচ্ছে। হাড্ডাহাড্ডি লড়াইকে আরও আকর্ষণীয় করেছে সময়োপযোগী ধারাভাষ্য। ইয়র্কার, গুড লেন্থে বল ফেলে যাচ্ছে জোরাভার। তা সামলে যাচ্ছেন ধাওয়ান। এই লড়াইকে কোয়ারেন্টাইন প্রিমিয়ার লিগ আখ্যা দিয়েছেন ভারতীয় ওপেনার। ভিডিওটি শোরগোল ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+