পঞ্চম ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই নজির শিখর ধাওয়ানের
পঞ্চম ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই নজির শিখর ধাওয়ানের
মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ান ডে-তে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে টিম ইন্ডিয়া। ওপেনার শিখর ধাওয়ান ছাড়া ভারতের আর কোনও ব্যাটসম্যানই এদিন সেভাবে জ্বলে উঠতে পারেননি। একই সঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক অনন্য নজিরের মালিকও হয়েছেন গব্বর।

ধাওয়ানের ৭৪
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে ৯১ বলে ৭৪ রানের মূল্যবান ইনিংস খেলেছেন ভারতের বাঁ-হাতি ওপেনার শিখর ধাওয়ান। ইনিংসে ৯টি চার ও ১টি ছক্কা হাঁকিয়েছেন গব্বর।

ধাওয়ানের ১ হাজার
ওয়াংখেড়ে-তে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করার পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক হাজার রান পূর্ণ করলেন শিখর ধাওয়ান। পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই নজির গড়েছেন তিনি।

তালিকার শীর্ষে
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে রানের নিরিখে ভারতীয় ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে রয়েছেন মাস্টার ব্লাস্টার্স সচিন তেন্ডুলকর। অজি শিবিরের বিরুদ্ধে ৭১টি ম্যাচে ৩০৭৭ রান করেছেন লিটল মাস্টার। ৩৭টি ম্যাচে ২০৩৭ রান করা রোহিত শর্মা রয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে।

তালিকায় বিরাট ও ধোনি
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে রানের নিরিখে ভারতীয় ব্যাটসম্যানদের তালিকার তৃতীয় স্থানে রয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। স্টিভ স্মিথদের বিরুদ্ধে ৩৭টি ওয়ান ডে ম্যাচে ১৭২৭ রান করেছেন বিরাট। অস্ট্রেলিয়ায় বিরুদ্ধে ৫৫টি ম্যাচে ১৬৬০ রান করা এমএস ধোনি রয়েছেন তালিকার চতুর্থ স্থানে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications