টি ২০ বিশ্বকাপের ভারতীয় দলে অক্ষরের পরিবর্তে শার্দুল, নেট বোলার হিসেবে থাকছেন বাংলার শাহবাজ

টি ২০ বিশ্বকাপের ভারতীয় দলে পরিবর্তন। অক্ষর প্যাটেলের পরিবর্ত হিসেবে ১৫ সদস্যের চূড়ান্ত দলে নেওয়া হল শার্দুল ঠাকুর। তাঁকে আগে স্ট্যান্ডবাই ক্রিকেটারদের তালিকায় রাখা ছিল। অক্ষর এখন স্ট্যান্ডবাই হিসেবে বিশ্বকাপের দলের সঙ্গে থাকবেন। আর কোনও পরিবর্তন করা হল না।

টি ২০ বিশ্বকাপের ভারতীয় দলে অক্ষরের পরিবর্তে শার্দুল

আবেশ খান, উমরান মালিক, হর্ষল প্যাটেল, লুকমান মেরিওয়ালা, ভেঙ্কটেশ আইয়ার, কর্ণ শর্মা, শাহবাজ আহমেদ ও কৃষ্ণাপ্পা গৌতম দুবাইয়ে ভারতীয় দলের বায়ো বাবলে থাকছেন। তাঁরা নেট বোলার হিসেবে বিশ্বকাপের ক্রিকেটারদের প্রস্তুতিতে সহায়তা করবেন।আবেশ খান, উমরান মালিক, হর্ষল প্যাটেল, লুকমান মেরিওয়ালা, ভেঙ্কটেশ আইয়ার, কর্ণ শর্মা, শাহবাজ আহমেদ ও কৃষ্ণাপ্পা গৌতম দুবাইয়ে ভারতীয় দলের বায়ো বাবলে থাকছেন। তাঁরা নেট বোলার হিসেবে বিশ্বকাপের ক্রিকেটারদের প্রস্তুতিতে সহায়তা করবেন। এবারের আইপিএলে শার্দুল ঠাকুর ভালো ছন্দে রয়েছেন। চেন্নাই সুপার কিংস পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থেকে প্লে অফে গিয়েছিল। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে সিএসকে ফাইনালেও পৌঁছে গিয়েছে। গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু দিতে এবং ডেথ ওভারেও বল হাতে কার্যকরী ভূমিকা নিয়েছেন শার্দুল। সংযুক্ত আরব আমিরশাহীতে শার্দুল ১৩টি উইকেট পেয়েছেন। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও ঝোড়ো ইনিংস খেলতে পারেন শার্দুল। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে টেস্টেও তাঁর ব্যাটিং দক্ষতা দেখা গিয়েছে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারে তিনি রান না পেলেও বড় শট মারতে পারেন বলে তাঁকে চারে ব্যাট করতে পাঠানো হয়েছিল। হার্দিক পাণ্ডিয়া যেহেতু বোলিং করছেন না তাই প্রথম একাদশে সিম বোলিং অলরাউন্ডার হিসেবে সুযোগ পেতে পারেন শার্দুল।

চলতি আইপিএলে অক্ষর প্যাটেলের ইকনমি খুব ভালো। কিন্তু যেহেতু রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, বরুণ চক্রবর্তী রয়েছেন তাই জাদেজা চোট পেলে তবেই প্রথম একাদশে আসতে পারতেন অক্ষর। সেই কারণেই বাঁহাতি অলরাউন্ডারকে আপাতত স্ট্যান্ডবাই হিসেবেই রাখা হল। ভেঙ্কটেশ আইয়ার বায়ো বাবলে থাকবেন। তিনি ব্যাটিংয়ে দারুণ ফর্মে রয়েছেন, সিম বোলিংও করতে পারেন। তাই তিনিও একজন গুরুত্বপূর্ণ কভার হিসেবেই দলের সঙ্গে থাকছেন। আরসিবিতে বিরাট কোহলির দলে খেলা বাংলার শাহবাজ আহমেদও নেট বোলার হিসেবে টিম ইন্ডিয়ার সঙ্গে থাকছেন। লুকমান, কর্ণ ও গৌতম আইপিএলের দ্বিতীয়ার্ধে খেলার সুযোগ পাননি। কিন্তু মেরিওয়ালার দিল্লি ক্যাপিটালস, কর্ণ ও গৌতমের সিএসকে প্লে অফ খেলার যোগ্যতা অর্জন করেছিল। তাঁরাও বিরাট, রোহিতদের বিশ্বকাপের প্রস্তুতিতে সহযোগিতা করবেন নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে।

টি ২০ বিশ্বকাপের ভারতীয় দল- বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), ঈশান কিষাণ, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও মহম্মদ শামি।
স্ট্যান্ডবাই ক্রিকেটার- শ্রেয়স আইয়ার, দীপক চাহার, অক্ষর প্যাটেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+