বদলে যাওয়া শ্যেন ওয়ার্ন এমিলিকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছেন, জোর গুঞ্জন
এমিলি সিয়ার্সের সঙ্গে এখন চুটিয়ে প্রেম চলছে শ্যেন ওয়ার্নের। এমিলিই নাকি বদলে দিয়েছেন ওয়ার্নিকে
বদলে গেলেন নাকি শ্যেন ওয়ার্ন। সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের ভিলার ভিডিও পোস্ট করেছেন কিংবদন্তী এই অজি লেগি। নিজেকে 'ব্যাচেলার নই' বলা ওয়ার্নি কি এবার ঘর বাঁধার স্বপ্ন দেখছেন উস্কেছে জল্পনা।

এমিলি-র সঙ্গে সম্পর্ক
অজি মডেল এমিলি সিয়ার্সের সঙ্গে প্রায় বছর খানেক আগে আলাপ শ্যেন ওয়ার্নের। ওয়ার্নির রঙিন চরিত্রে কোনও আলাপই তো আর বেশিদিন শুধু আলাপের পর্যায়ে থাকে না। এখানেও থাকে নি।

ওয়ার্নের দাবি
শ্যেন ওয়ার্ন সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি জীবনটাকে উপভোগ করতে ভালোবাসেন। ব্যাচেলার জীবনে তাঁর কোনও বিশ্বাস নেই।

এমিলি-র বন্ধুর দাবি
এমিলি-র বান্ধবী জানিয়েছেন ওয়ার্নি - এমিলির সঙ্গে সাক্ষাতের পর অনেক বদলে গেছেন। নিজের সন্তানদের কাছেও এমিলির কথা বলেছেন।

দুইয়ে -দুইয়ে চার
আর এতেই দুইয়ে দুইয়ে চার করছেন অনেকে। ওয়াকিবহাল মহলের মতে এখনই না হলেও নাকি অদূর ভবিষ্যতে চার হাত একও হতে পারে।

আগুনে ঘি
এই সব জল্পনার মধ্যেই নিজের বাড়ির ছবি, ভিডিও পোস্ট করেছেন শ্যেন ওয়ার্ন। সামনেই ক্রিসমাস., নিউ ইয়ার তাঁর বাড়িতে জমিয়ে পার্টি হতে পারে এই বার্তাই কী বান্ধবীদের তুলে দিতে চাইছেন ওয়ার্নি।
| |
নাকি স্পেশাল বার্তা এমিলিকে
নাকি এটা একটা বিশেষ বার্তা শুধুই এমিলি-র জন্য। যে এই বাড়িতেই আসতে হবে তাঁকে। যেখানে দোঁহে মিলে ফের বাড়িকে ঘর বানিয়ে তুলবেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications