সানরাইজার্স ছেড়ে দিচ্ছে শামিকে, নিচ্ছে লখনউ সুপার জায়ান্টস, সাউদি হলেন কেকেআরের বোলিং কোচ

আইপিএলের মিনি নিলাম ১৬ ডিসেম্বর হবে আবু ধাবিতে। কোন দল কাকে ধরে রাখল তা জানা যাবে আগামীকাল বিকেল তিনটের পর। এরই মধ্যে জানা যাচ্ছে, মহম্মদ শামিকে ছেড়ে দিচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ।

ট্রেডিংয়ের মাধ্যমে শামিকে ১০ কোটি টাকায় লখনউ সুপার জায়ান্টস শামিকে নিচ্ছে বলে উল্লেখ ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে। এদিকে, কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ হলেন টিম সাউদি।

শামি ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফি খেলছেন। কিন্তু ভারতীয় দলের তিন ফরম্যাটেই আপাতত ব্রাত্য। ২০২৫ সালের আইপিএল জন্য মেগা নিলাম থেকে শামিকে ১০ কোটি টাকায় কিনেছিল সানরাইজার্স। শামি দেশের জার্সি পরে শেষবার খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। ভারতীয় দল যখন ইডেন টেস্ট খেলছে, তখন ১৬ নভেম্বর শামি কল্যাণীতে বাংলার হয়ে অসমের বিরুদ্ধে রঞ্জি ম্যাচ খেলবেন।

চলতি বছরের আইপিএলে শামি সানরাইজার্সের ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ৯টি ম্যাচে খেলেছিলেন। ৬টি উইকেট নেন। গড় ছিল ৫৬.১৬, ইকনমি ১১.২৩। অরেঞ্জ আর্মির হোম ম্যাচগুলিতে শামির ইকনমি ছিল ১২-র উপরে। পাঞ্জাব কিংস ম্যাচে উইকেট পাননি, ৭৫ রান খরচ করেছিলেন। যা আইপিএলে কোনও বোলারের সবচেয়ে বেশি রান দেওয়ার নিরিখে রয়েছে দ্বিতীয় স্থানে। গুজরাত টাইটান্সের হয়ে শামির দাপুটে বোলিং দেখেই তাঁকে ঘিরে আগ্রহ ছিল সানরাইজার্সের। কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেননি তারকা পেসার।

শামি লখনউ সুপার জায়ান্টসে বোলিং কোচ ভরত অরুণকে পাবেন। ফলে তাঁর তত্ত্বাবধানে শামি নিজের কেরিয়ারকে অন্য খাতে বইয়ে দিতে পারেন বলে আশায় তাঁর ভক্তরা। লখনউয়ের আবেশ খান, ময়াঙ্ক যাদব ও মহসীন খানের রিহ্যাব চলছে। তাঁরা চোট সারিয়ে মাঠে ফেরার চেষ্টা চালাচ্ছেন। ঘরোয়া ক্রিকেটে বর্তমানে খেলছেন না। ফলে শামির অন্তর্ভুক্তি লখনউয়ের বোলিং বিভাগকে শক্তিশালী করল।

অন্যদিকে, শেন ওয়াটসনকে সহকারী কোচ হিসেবে নিযুক্ত করার পর এবার টিম সাউদিকে বোলিং কোচ করল কলকাতা নাইট রাইডার্স। সাউদি ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার পর ২০২১ সালে কেকেআরে যোগ দিয়েছিলেন। তিনি এখনও ক্রিকেট থেকে অবসর নেননি। তবে কোচিং করাতে শুরু করেছেন।

কেকেআরের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ ও স্পিন বোলিং কোচ কার্ল ক্রোকে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। সহকারী কোচ ওটিস গিবসনও আর দায়িত্বে নেই। অভিষেক নায়ার হয়েছেন হেড কোচ। মেন্টরের ভূমিকায় থাকছেন ডোয়েইন ব্র্যাভো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+