বিশ্বকাপের ব্যাট যখন করোনার জন্য নিলামে, শাকিবের ব্যাট কত টাকায় বিক্রি হল জেনে নিন

বিশ্বকাপের ব্যাট যখন করোনার জন্য নিলামে, শাকিবের ব্যাট কত টাকায় বিক্রি হল জেনে নিন

করোনার করাল গ্রাসে স্তব্ধ বিশ্ব। প্রাণঘাতী ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ২৬ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ করোনা আক্রান্তদের সাহায্যের জন্যে প্রাক্তন অধিনায়ক শাকিব আল হাসান এগিয়ে এসেছেন।

মানবিক শাকিব

মানবিক শাকিব

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে নিজের প্রিয় ব্যাট বিক্রি করার সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। ফেসবুক বার্তায় ব্যাটটি বিক্রি করবেন বলে জানান। অনলাইন নিলামে সাকিবের ব্যাট বিক্রি করা হবে বলে জানা গিয়েছিল।

বিশ্বকাপের ব্যাট যখন করোনার জন্য নিলামে

বিশ্বকাপের ব্যাট যখন করোনার জন্য নিলামে

২০১৯ সালে ইংল্যান্ডে হওয়া ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে দুর্দান্ত সফল ছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের তারকা অলরাউন্ডার আট ম্যাচে ৬০৬ রান করেছিলেন। যে ব্যাটে তিনি এত রান হাঁকিয়েছিলেন, করোনার বিরুদ্ধে যুদ্ধে সেই ব্যাটই নিলামে তোলেন বাঁ-হাতি।

কত টাকায় স্মরণীয় ব্যাটটি বিক্রি হল

কত টাকায় স্মরণীয় ব্যাটটি বিক্রি হল

২০১৯ ক্রিকেট বিশ্বকাপ শাকিবের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। ব্যাট হাতে তাক লাগিয়ে দিয়েছেলেন এই অলরাউন্ডার। দুটি সেঞ্চুরি ও পাঁচটা হাফ-সেঞ্চুরি করেছিলেন সাকিব। বিশ্বকাপে শাকিবের সেই স্মরণীয় ব্যাটটির নিলামের নূন্যতম মূল্য ৫ লাখ টাকা রাখা হয়েছিল। যা থেকে ২০ লাখ টাকা দাম উঠেছে। শেষ পর্যন্ত ২০ লক্ষ টাকায় ব্যাটটি বিক্রি হয়।

শাকিব ভক্তের বাড়িতে যাচ্ছে এই ব্যাট

শাকিব ভক্তের বাড়িতে যাচ্ছে এই ব্যাট

রাজ নামের যুক্তরাষ্ট্রপ্রবাসী এক বাংলাদেশি শাকিব ভক্ত অনলাইন নিলামে বিশ্বকাপের ব্যাটটি কিনেছেন। ব্যাট বিক্রির অর্থ সাকিবেরই ফাউন্ডেশনে যাচ্ছে।বাংলাদেশে করোনা মোকাবিলার শাকিবের ফাউন্ডেশন এখন গরীব মানুষদের বিভিন্নভাবে সাহায্য করে চলেছে।

বলেও বিশ্বকাপ মাতিয়েছিলেন শাকিব

বলেও বিশ্বকাপ মাতিয়েছিলেন শাকিব

শুধু ব্যাট হাতেই নয়, বোলার সাকিবও সাফল্য পেয়েছিলেন। টুর্নামেন্টে স্পিন ভেল্কিতে বাঁ-হাতি স্পিনার ১১ উইকেট নিয়েছিলেন।

শাকিবের বিশ্বকাপ রেকর্ড

শাকিবের বিশ্বকাপ রেকর্ড

বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান একমাত্র ক্রিকেটার যিনি, এক বিশ্বকাপে ৬০০ -এর বেশি রান ও ও ১০-এর বেশি উইকেট নিয়েছেন। অন্য কোনও অলরাউন্ডারের কোনও বিশ্বকাপে এই নজির নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+