T20 World Cup: বিশ্বকাপের মূল দলে ব্রাত্য রিঙ্কুকে আগলে রাখছেন শাহরুখ, ছেলের মনের অবস্থা জানালেন বাবা
২৪ ঘণ্টা আগেই ঘোষিত হয়েছে টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল। প্রত্যাশা থাকলেও ভারতীয় দলের মূল স্কোয়াডে জায়গা হয়নি কেকেআর তারকা রিঙ্কু সিংয়ের। বিশ্বকাপের স্বপ্নপূরণ না হওয়ার পর মন কেমন রিঙ্কু সিংয়ের? ছেলের মনের অবস্থা জানালেন তাঁর বাবা খানচন্দ্র সিং। একইসঙ্গে আইপিএলের মধ্যেই দলের নির্ভরযোগ্য ক্রিকেটার যাতে মানসিকভাবে ভেঙে না পড়েন তার জন্য রিঙ্কুকে আগলে রাখছেন শাহরুখ খানও।
রিঙ্কুর বিশ্বকাপের মূল দল থেকে বাদ পড়ার প্রধান কারণ হিসেবে অনেক বিশেষজ্ঞই কেকেআরের নীতিকেই দায়ী করেছেন। কারণ চলতি আইপিএলে নিজেকে সেভাবে মেলে ধরার সুযোগই পাননি রিঙ্কু। কারণ এই বছর কেকেআরের টপ অর্ডার বেশ ভালো ফর্মে রয়েছে। ফলে বেশিরভাগ সময়েই ম্যাচে তারাই দলকে কাঙ্খিত জয়টা এনে দিচ্ছেন।

এদিকে বিশ্বকাপের দল নির্বাচনের পর ছেলের মনের অবস্থা তুলে ধরেছেন তাঁর বাবা খানচন্দ্র সিং। রিঙ্কু সিংয়ের বাবা একটি বৈদ্যুতিন মাধ্যমে সাক্ষাৎকারে বলেন, 'ওর মন খারাপ ঠিকই, কিন্তু ভেঙে পড়েছে এমনটা নয়। রিঙ্কু ওর মাকে ফোন করেছিল। তারপর জানিয়েছে একাদশে নাম নেই। তবে ১৫ সদস্যের মধ্যে নাম রয়েছে। টিমের সঙ্গে যাবে।'
Shah Rukh Khan along with Rinku Singh on the way to Mumbai. [Viral Bhayani]
— Johns. (@CricCrazyJohns) April 30, 2024
- SRK is always with his players in tough times 👌pic.twitter.com/GS46CJm72b
ছেলে বিশ্বকাপে দলে সুযোগ পাবেন এই আশায় বাড়িতে আগাম মিষ্টি আনা ছি্ল। রিঙ্কু দলের সঙ্গে যাবেন ঠিকই কিন্ত রিজার্ভ সদস্য হিসেবে। সাক্ষাৎকারে রিঙ্কু সিংয়ের বাবা বলেন, 'আশা তো অনেক ছিল। বিশ্বকাপ টিমে ও সুযোগ পেল না বলে একটু দুঃখও রয়েছে। মিষ্টি ও বাজি কিনে এনেছিলাম। ভেবেছিলাম একাদশে সুযোগ পাবে। যার ফলে কষ্ট হচ্ছে।'
ইরফান পাঠান থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। কোন যুক্তিতে দলে চারজন স্পিনার রেখে রিঙ্কুকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে, জোরালভাবে সেই প্রশ্নও তোলা হচ্ছে। বিশেষ করে দলে বাঁহাতি স্পিনার অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা থাকা সত্ত্বেও অক্ষর পটেলকে কেন রাখা হল, কী কারণে সেই জায়গায় রাখা হল না রিঙ্কুকে, তা নিয়ে তোলপাড় চলছে।
রিঙ্কুর মূল দলে সুযোগ না পাওয়ার প্রসঙ্গে সুনীল গাভাসকর জানান' 'এই আইপিএলটা রিঙ্কুর ভালো কাটেনি। কেকেআরের হয়ে ও খুব বেশি পারফর্ম করার সুযোগও পায়নি। হয়ত এই কারণেই নির্বাচকরা ওকে জাতীয় দলে নির্বাচন করেননি।'
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications