Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

BCCI: বোর্ডের চুক্তিতে স্থান পেলেন দুই তরুণ ক্রিকেটার, ব্রাত্যই থাকলেন শ্রেয়স আইয়ার

বোর্ডের চুক্তিতে প্রত্যাশিত ভাবেই যোগ হল সরফরাজ খান এবং ধ্রুব জুরেলের নাম। ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে বিসিসিআইয়ের পক্ষ থেকে ক্রিকেটারদের সঙ্গে বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করা হয়। সেই চুক্তির তালিকায় সরকারিভাবে নাম ছিল না সরফরাজ খান ও ধ্রুব জুরেলের। অবশেষে শর্তপূরণ করতে সক্ষম হওয়ায় এই ক্রিকেটারও বোর্ডের বার্ষিক চুক্তির আওতায় এলেন। কিন্তু ব্রাত্যই থাকলেন শ্রেয়স আইয়ার।

কেন্দ্রীয় চুক্তিতে আসার জন্য যে শর্ত রয়েছে, তার মধ্যে অন্যতম, অন্তত তিনটি টেস্ট খেলতে হবে। চুক্তি প্রকাশের সময় দুটো করে টেস্ট খেলেছিলেন সরফরাজ ও ধ্রুব। চাইলেও নিয়মের কারণেই এই দু-জনকে যোগ করা যায়নি। অবশেষে কেন্দ্রীয় চুক্তিতে গ্রেড সি-তে জায়গা পেলেন সরফরাজ খান ও ধ্রুব জুরেল । বছরের চুক্তির আর্থিক পরিমাণ ১ কোটি টাকা।

Dhruv Jurel

অন্যদিকে, তৃতীয় টেস্টে অভিষেক হয় সরফরাজ খানেরও। প্রথম ম্যাচেই দুই ইনিংসে অর্ধশতরান হাঁকিয়ে তিনি তাঁর আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেন। রাঁচিতে ব্যাট হাতে সফল হননি। ১৪ ও ০ রান করেন। সরফরাজ দ্রুত ছন্দে ফিরলেন ধরমশালা টেস্টে। শেষ টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে একটি দ্রুতগতির ৫৬ রান করেন।৮টি চার ও একটি ছয়ের সাহায্যে সরফরাজ খান ৬০ বলে ৫৬ রানের ইনিংস খেলেন।

রাজকোটে তৃতীয় টেস্টে অভিষেক হয় ধ্রুব জুরেলের। প্রথম ইনিংসে ৪৬ রান। তবে দ্বিতীয় ম্যাচে ৯০ ও ৩৯ রান করে ভারতীয় দলে অভিষেক সিরিজকে স্মরণীয় করে রাখলেন। ধরমশালা টেস্টে একবারই ব্যাট করার সুযোগ পেয়েছিলেন, করেছিলেন ১৫ রান।অভিষেক সিরিজে দুরন্ত পারফরম্যান্স করে এই দুই ক্রিকেটারই কিন্তু নিজেদের নাম তুলে ফেললেন বোর্ডের চুক্তির পাতায়।

ঘরোয়া ক্রিকেট খেলতে অনীহা দেখানোর পর আইয়ারকে গত মাসে বিসিসিআই কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছিল। ক্রিকবাজের রিপোর্ট দাবি করেছে যে বিসিসিআই আইয়ারের চুক্তি ফিরিয়ে দেওয়ার বিষয়ে পুনর্বিবেচনা করছে। শ্রেয়স যেভাবে রঞ্জি ট্রফির শেষ দুটি ম্যাচে পারফরম্যান্স করেছেন তাতে বিসিসিআই কিছুটা নরম হতে পারে তারকা ক্রিকেটারের উপর।কিন্তু না এবাও ব্রাত্যই থাকতে হল শ্রেয়সকে। নাইট অধিনায়ককে নিয়ে এখনই নরম হচ্ছে না বিসিসিআই।

একগুচ্ছ শর্তা দিয়েই শ্রেয়সকে আইপিএল খেলার অনুমতি দেওয়া হয়েছে। নাইট অধিনায়ককে বলা হয়েছে তিনি যেন সামনের দিকে পা বেশি এগিয়ে না খেলেন। খুব বেশি ঝুঁকে শট খেলতেও নিষেধ করা হয়েছে। যে সব শটে পিঠের উপর চাপ পড়তে পারে সেই ধরনের শট বেশি খেলতে পারবেন না,

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+