Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারতের জার্সিতে ভাইদের শতরান! ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে সিংহবিক্রম সরফরাজের, মুশিরের ব্যাটে আয়ারল্যান্ড বধ

Sarfaraz And Musheer Khan: কার্যত নজিরবিহীন ঘটনা। একই দিনে দেশের দুই দলের হয়ে দুই ফরম্যাটে দুই ভাইয়ের শতরান। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে শতরান পেয়ে নির্বাচকদের উদ্দেশে বড় বার্তা সরফরাজ খানের।

সরফরাজের ভাই মুশির এদিন বিধ্বংসী শতরান করলেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ম্যাচে। যার ফলে আয়ারল্যান্ডকে ২০১ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেল ভারত।

Sarfaraz And Musheer Khan: সিংহবিক্রম সরফরাজের, মুশিরের ব্যাটে আয়ারল্যান্ড বধ

বাংলাদেশকে হারানোর পর আজ আইরিশদের চূর্ণ করে চলতি টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিল উদয় সাহারাণের দল। আয়ারল্যান্ড টস জিতে ভারতের অনূর্ধ্ব ১৯ দলকে ব্যাট করতে পাঠিয়েছিল। ভারত তোলে ৭ উইকেটে ৩০১। ৯টি চার ও ৪টি ছয়ের সৌজন্যে ১০৬ বলে ১১৮ রান করেন তিনে নামা মুশির।

এরপর ২৯.৪ ওভারে মাত্র ১০০ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। ১০ ওভারে ৫৩ রান দিয়ে চার উইকেট নেন নমন তিওয়ারি। সাউমি পাণ্ডে ৯ ওভারে ২১ রান খরচ করে তিনটি উইকেট পেয়েছেন। ধনুশ গৌড়া, মুরুগান অভিষেক ও উদয় সাহারাণ একটি করে উইকেট দখল করেন। ম্যাচের সেরা হয়েছেন মুশির।

ম্যাচের শেষে মুশির বলেন, ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে প্রথম শতরান পেয়ে ভালো লাগছে। আগের ম্যাচে কিছুটা তাড়াহুড়ো করেছিলাম। কিন্তু এই ম্য়াচে দীর্ঘক্ষণ ব্যাট করার লক্ষ্য নিয়েই খেলতে থাকি। আমার আর দাদা (সরফরাজ)-র স্টাইল একই রকমের। মিড উইকেটের উপর দিয়ে মারা ছক্কাটিকে সেরা হিসেবে বেছে নিয়েছেন মুশির।

মুশির এখনও নিজের পারফরম্য়ান্সে পুরোপুরি সন্তুষ্ট নন। আগামী ম্যাচগুলিতেও বড় রান করাই তাঁর লক্ষ্য। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে গ্রুপ এ-তে ভারত ২ ম্য়াচে ৪ পয়েন্ট, নেট রান রেট ২.৮৫০ নিয়ে রয়েছে পয়েন্ট তালিকার এক নম্বরে। বাংলাদেশ ২ ম্যাচে ২ ও আয়ারল্যান্ড ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দুই ও তিনে রয়েছে। একটি ম্যাচের একটিতেই হেরেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মুশিরের দাদা সরফরাজ ঘরোয়া ক্রিকেটে লাগাতার ভালো পারফর্ম করেও ভারতীয় দলে জায়গা পাচ্ছেন না। বিরাট কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্টে না খেলার সিদ্ধান্ত নেওয়ার পর নির্বাচকরা ডেকে নিয়েছেন রজত পাটীদারকে। সরফরাজ এদিন আমেদাবাদে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুরন্ত শতরান পেলেন। যা নির্বাচকদের উদ্দেশ বার্তা বলে মনে করছে ক্রিকেট মহল।

দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ড লায়ন্সের ১৫২ রানের জবাবে অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বাধীন ভারতীয় এ দল ৪৯৩ রান তুলেছে। ১৮টি চার ও ৫টি ছয়ের সাহায্যে চারে নামা সরফরাজ খান ১৬০ বলে ১৬১ করেছেন। দেবদত্ত পাড়িক্কল করেন ১০৫।

অভিমন্যু ৫৮, ওয়াশিংটন সুন্দর ৫৭ করেন। সৌরভ কুমার ৭৭ রান করেন। তিলক বর্মা ৬ ও রিঙ্কু সিং শূন্য রানে আউট হন। ম্যাথু পটস ৬ উইকেট পেয়েছেন। ব্রাউডন কার্স নেন ৩ উইকেট। ভারতীয় এ দলের সফলতম বোলার বাংলার আকাশ দীপ। ২টি মেডেন-সহ ১৩.৪ ওভারে ৪৬ রান খরচ করে আকাশ নেন চারটি উইকেট। অর্শদীপ সিং ১টি উইকেট পান। যশ দয়াল ও সুন্দর পান ২টি করে উইকেট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+