ভাইপো পাক দলের অধিনায়ক, তবু কোহলিদের জয়ের জন্য প্রার্থনা করলেন সরফরাজের কাকা

পাক অধিনায়কের কাকা প্রার্থনা করছেন ম্যাঞ্চেস্টার মহারণে আজ ম্যাচ জিতে হাসি মুখে মাঠ ছাড়ুক নীল জার্সিধারীরা,Sarfaraz Ahmed’s uncle hopes India to against Pakistan in world cup match

রবিবার সব চোখ আজ ম্যাঞ্চেস্টারে। বিশ্বকাপে আজ ভারত-পাকিস্তান মহারণ। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সরফরাজদের বিরুদ্ধে বদলার ম্যাচে মাঠে নামছে কোহলিরা। শেষবার ইংল্যান্ডের ওভালে মুখোমুখি হয়েছিল দুই দল। চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে সেবার ভারতকে হারিয়ে ট্রফি জিতেছিল পাকিস্তান। বিশ্বকাপে আজ সেই হারের বদলা নিতে পারবে কি ভারত?

পাক অধিনায়কের কাকা অবশ্য প্রার্থনা করছেন ম্যাঞ্চেস্টার মহারণে আজ ম্যাচ জিতে হাসি মুখে মাঠ ছাড়ুক নীল জার্সিধারীরা

ভাইপো পাক দলের অধিনায়ক, তবু কোহলিদের জয়ের জন্য প্রার্থনা করলেন সরফরাজের কাকা

প্রসঙ্গত পাক অধিনায়ক সরফরাজ আহমেদের কাকা মেহেবুব হাসান ভারতের উত্তরপ্রদেশের ইটাওয়াতে থাকেন। আর পাঁচজন ক্রিকেটপ্রেমীর মতো ভারত-পাক মহারণ নিয়ে তিনিও উত্তেজিত। ভাইপো পাক দলের অধিনায়ক হলেও বিশ্বকাপের ম্যাচে মনে প্রাণে ভারতকেই সমর্থন করছেন মেহেবুব।

ম্যাচের আগের দিন ভারতের জয় কামনা করে সরফরাজের ভারতীয় কাকা বলেন,'মনে প্রাণে চাই ভারত ম্যাচ জিতে মাঠ ছাড়ুক।সেই সঙ্গে ভাইপো বড় রান হাঁকাক এই কামনাও করি।'

সঙ্গে তিনি আরও জুড়েছেন,'ভাইপো পাকিস্তান দলের অধিনায়ক হলেও মনে প্রাণে আমি ভারতের জন্য গলা ফাটাব। কামনা করি, বিরাটরা যেন বিশ্বকাপ জিতে ইংল্যান্ড থেকে দেশে ফেরে।'

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="und" dir="ltr">👀 <a href="https://twitter.com/hashtag/CWC19?src=hash&ref_src=twsrc%5Etfw">#CWC19</a> <a href="https://t.co/h7gosmdqCS">pic.twitter.com/h7gosmdqCS</a></p>— ICC (@ICC) <a href="https://twitter.com/ICC/status/1140106736663257094?ref_src=twsrc%5Etfw">June 16, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

উল্লেখ্য বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ জয়ের পরিসংখ্যান ঈর্ষণীয়। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৬ ম্যাচ খেলে ৬টিতেই জয় পেয়েছে ব্লু-আর্মি। রবিবার বিশ্বকাপের মঞ্চে সপ্তমবারের জন্য পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+