AUS vs IND: সিডনিতে বুমরাহকে রাগিয়ে দেওয়ার ফল ভালো হয়নি, সিরিজ শেষে ভুল স্বীকার কনস্টাসের
বর্ডার-গাভাসকর ট্রফি শেষ হয়েছে কয়েকদিন আগেই। সাফল্য-ব্যর্থতা-বিতর্ক সবই ছিল সিরিজের সঙ্গী। ভারতীয় দলের ক্রিকেটাররা দেশে ফিরে আসতেও শুরু করেছেন। অস্ট্রেলিয়ার হয়ে শেষ দুটি টেস্টে খেলেন কনস্টাস। তরুণ এই ব্যাটার বেশ নজর কাড়লেন, বার বার বিতর্কেও জড়িয়েছিলেন।
তবে সিডনির টেস্টের প্রথম দিনের শেষ লগ্নে যেভাবে বুমরাহের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন অজি তরুণ ব্যাটার তা এক কথায় নজিরবিহীন। সিরিজ শেষ হওয়ার পর কনস্টাস স্বীকার করে নিলেন যে, বুমরাহকে রাগিয়ে তুলেছিলেন তিনি। তাঁর কৃতকর্মের ফল ভুগতে হয়েছিল সতীর্থ খোয়াজাকে। প্রথমে বুমরাহ ও খোয়াজার মধ্যেই উত্তেজনার সৃষ্টি হয়, তাতেই যুক্ত হয়ে যান কনস্টাস। এরফলে মেজাজ হারান বুমরাহ। গোটা ঘটনা নিয়ে এবার মুখ খুললেন কনস্টাস।

একটি সাক্ষাৎকারে কনস্টাস বলেছেন, 'খোয়াজা ক্রিজে আর একটু সময় কাটাতে চাইছিল। আমারই ভুল ছিল। বুমরাহকে রাগিয়ে দেওয়ার প্রভাব আমার ওপর খুব একটা পড়েনি। কিন্তু খোয়াজা দ্রুত আউট হয়ে যায়। হয়তো তবে এই ধরনের ঘটনা ঘটে। এটাই ক্রিকেট। বুমরাহকে কৃতিত্ব দিতেই হবে। ও উইকেটটা পেয়েছিল। তবে দল হিসাবে আমরা দারুণ খেলেছিলাম।
সিডনি টেস্টের প্রথম দিনে বুমরাহ বল করার জন্য দৌড় শুরু করেন কিন্তু ব্যাটার উসমান খোয়াজা তখনও প্রস্তুত ছিলেন না। ফলে আম্পায়ার হাত দেখিয়ে বুমরাহকে অপেক্ষা করতে বলেন। বিরক্ত বুমরাহকে কিছু বলতে দেখা যায়। কনস্টাস দিনের খেলা শেষের সামান্য আগে বুমরাহর সঙ্গে বাদানুবাদেও জড়ান। কিন্তু দিনের শেষ বলে খোয়াজাকে বুমরাহ আউট করে দিতেই পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠল। বুমরাহ পরিচিত নীতির বাইরে গিয়ে অতিরিক্ত আগ্রাসান দেখান কনস্টাসকে।
উল্লেখ্য, অভিষেক সিরিজের চার ইনিংসে ১১৩ রান করেন কনস্টাস। এরমধ্যে মেলবোর্নে জীবনের প্রথম টেস্ট ইনিংসে একটি অর্ধশতরান করে কনস্টাস নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন। বিশেষত, মেলবোর্ন টেস্টে সিরিজের সেরা বোলার বুমরাহের বিরুদ্ধে তাঁর আক্রমণাত্মক খেলা সকলের নজর কারে। এমনকি মেলবোর্নে আবার তিনি কোহলির সঙ্গেও সংঘাতে জড়ান।
সিরিজ শেষে আবার কোহলির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কনস্টাস। তরুণ ব্যাটার বলেছেন, বিরাট কোহলি খুবই ডাউন টু আর্থ। তিনি খুব সুন্দর একজন মানুষ। ম্যাচের পর আমি তাঁকে বলেছিলাম যে 'আমি আপনাকে আইকন মনে করি' এবং তিনি আমাকে শুভকামনা জানিয়ে বলেছিলেন আশা করি তুমি শ্রীলঙ্কা সফরে ভালোই খেলবে।
একইসঙ্গে অজি তরুণ ব্যাটার আরও বলেছেন, আমি যখন বিরাট কোহলিকে নিয়ে বলছিলাম দিয়েছিলাম, তখন মনে হচ্ছিল 'ওয়াও' বিরাট কোহলি ব্যাটিং করছে। তাঁর উপস্থিতিই ছিল অন্য মাত্রার. সমস্ত দর্শকা তার নাম নিচ্ছিলেন, দারুন একটা অনুভূতি ছিল।। বিরাট কোহলি আমার আইডল এবং অনুপ্রেরণা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications