Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sachithra Senanayake: ম্যাচ গড়াপেটায় শোরগোল শ্রীলঙ্কায়, গ্রেফতার কেকেআরের প্রাক্তনী সচিত্র সেনানায়েকে

Sachithra Senanayake: ম্যাচ গড়াপেটার কালো ছায়া শ্রীলঙ্কায়। লঙ্কা প্রিমিয়ার লিগে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ। যার জেরে গ্রেফতার হলেন শ্রীলঙ্কা জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সচিত্র সেনানায়েকে।

উল্লেখ্য, ২০১৩ সালে সচিত্র সেনানায়েকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলেও খেলেন। আজ সকালে তিনি আত্মসমর্পণের সঙ্গে সঙ্গেই গ্রেফতার হন।

Sachithra Senanayake: ম্যাচ গড়াপেটায় শোরগোল শ্রীলঙ্কায়

সেনানায়েকেকে গ্রেফতার করেছে স্পোর্টস কোরাপশন ইনভেস্টিগেশন ইউনিট। সপ্তাহ তিনেক আগে আদালতের নির্দেশে সচিত্র সেনানায়েকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপিত হয়েছিল। ২০২০ সালে লঙ্কা প্রিমিয়ার লিগে সেনানায়েকে ম্যাচ গড়াপেটা করেছিলেন বলে অভিযোগ। দুজন ক্রিকেটারকে ম্যাচ গড়াপেটায় সামিল হওয়ার প্রস্তাবও দেন।

গত বছরের অক্টোবরে শ্রীলঙ্কার মেজর লিগ টুর্নামেন্টে সেনানায়েকে শেষবার খেলেন শ্রীলঙ্কা নেভি স্পোর্টস ক্লাবের হয়ে। ডানহাতি অফ স্পিনার সেনানায়েকে ২০১৩ সালে আবু ধাবিতে পাকিস্তানের বিরুদ্ধে একটিই টেস্ট খেলেছেন। ২০১২ সালে তাঁর ওডিআই অভিষেক হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। শেষ ওডিআই খেলেন ২০১৫ সালে।

Sachithra Senanayake: ম্যাচ গড়াপেটায় শোরগোল শ্রীলঙ্কায়

২০১২ সালেই পাকিস্তানের বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিকে অভিষেক হয় সেনানায়েকের। ২০১৬ সালে শ্রীলঙ্কার হয়ে শেষবার টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। ৪৯টি একদিনে আন্তর্জাতিকে তিনি ৫৩টি উইকেট নিয়েছেন। ২৪টি টি ২০ আন্তর্জাতিকে তাঁর ২৫টি উইকেট রয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৬৭টি, লিস্ট এ বা ৫০ ওভারের ক্রিকেটে ২৮৩ ও টি ২০-তে ১২৪টি উইকেট নিয়েছেন।

সেনানায়েকের ক্যারম বলের দক্ষতা দেখে তাঁকে ২০১৩ সালে কলকাতা নাইট রাইডার্স কিনেছিল সাড়ে ৬ লক্ষ মার্কিন ডলারের বিনিময়ে। এক বছরই তিনি আইপিএলে খেলেছেন। ৮টি ম্যাচে ৯টি উইকেট দখল করেন। কলম্বোর চিফ ম্যাজিস্ট্রেট কোর্ট ৩৮ বছরের সেনানায়েকের উপর ট্রাভেল ব্যান জারির নির্দেশ দেয় দেশের অভিবাসন মন্ত্রকের কন্ট্রোরাল জেনারেলকে।

অ্যাটর্নি জেনারেলের বিভাগীয় দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রকের স্পেশ্যাল ইনভেস্টিগেশন ইউনিট সেনানায়েকের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চালাবে। নিঃসন্দেহে ম্যাচ গড়াপেটা কাণ্ডে প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটারের গ্রেফতারিতে শোরগোল পড়েছে ক্রিকেটবিশ্বে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+