রাহানে শিবিরকে অধিনায়ক বিরাটের শুভেচ্ছা, অভিনন্দন সচিন সহ ক্রিকেট মহলের
রাহানে শিবিরকে অধিনায়ক বিরাটের শুভেচ্ছা, অভিনন্দন সচিন সহ ক্রিকেট মহলের
বিরাট কোহলি, মহম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরাহকে ছাড়া গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট জয় হাসিল করেছে তরুণ ভারতীয় ক্রিকেট দল। অজিঙ্ক রাহানে শিবিরের এমন দাপুটে পারফরম্যান্সের জেরে হইচই পড়ে গিয়েছে বিশ্বে। শুভেচ্ছার বন্যায় ভেসেছেন ঋষভ পন্থ, শুভমান গিলরা। অভিনন্দন প্রেরকদের তালিকায় রয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি থেকে সচিন তেন্ডুলকর।
|
বিরাট কোহলি
সদ্য বাবা হয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। এই খুশির সময় স্ত্রী তথা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার পাশে থাকতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলার পরেই দেশে ফিরে এসেছিলেন রান মেশিন। তা বলে দলের প্রতি নিজের টান ফেলতে পারেননি বিরাট। ঐতিহাসিক দিনে তরুণ টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানাতে ভোলেননি অধিনায়ক।
|
সচিন তেন্ডুলকর
অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ হারানো ভারতীয় ক্রিকেট দলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। যে মানসিকতা নিয়ে টিম ইন্ডিয়ার তরুণ ব্রিগেড অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই করেছে, তার প্রশংসা করেছেন মাস্টার ব্লাস্টার।
|
প্রাক্তনীদের প্রশংসা
যেভাবে যুব শক্তিতে ভর করে ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ হারিয়েছে, তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে দেশের প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র শেহওয়াগ, যুবরাজ সিং, হরভজন সিং, জাহির খান, ইরফান পাঠান সহ অন্যান্যরা। বিরাট কোহলির অবর্তমানে অধিনায়ক অজিঙ্ক রাহানে মানসিক দৃঢ়তা, স্থিতধী এবং ভাবনারও প্রশংসা করেছেন দেশের প্রাক্তন ক্রিকেটাররা।
|
আইসিসি-র শুভেচ্ছা
অস্ট্রেলিয়াকে তাদেরই গড়ে টেস্ট সিরিজে ধরাশায়ী করা ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে আইসিসি। প্রতিপক্ষ হলেও ভারতকে এই দুর্দান্ত টেস্ট জয়ের জন্য অভিনন্দন জানাতে ভোলেনি ক্রিকেট অস্ট্রেলিয়া।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications