Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইসরোর কৃতিত্বে গর্বিত সচিন তেন্ডুলকর, কী বললেন মাস্টার ব্লাস্টার

চন্দ্রযান দুই-র অভিযান আপত দৃষ্টিতে ব্যর্থ হলেও ইসরোর কৃতিত্বে গর্বিত মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। তিনি মনে করেন যে আগামী দিনে ইসরো শুধু চাঁদ নয়, মহাকাশের অন্যান্য ছায়াপথ-সৌরজগতেও পৌঁছে যাবে।

এক টুইট বার্তায় ১৯৮৪ সালে প্রথম ভারতীয় হিসেবে রাকেশ শর্মার মহাকাশ যাত্রার প্রসঙ্গ টেনেছেন সচিন তেন্ডুলকর। ওই অভিযানের পর রাকেশ শর্মাকে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রশ্ন করেছিলেন, মহাকাশ থেকে ভারতকে দেখতে কেমন লাগে। উত্তর পেয়েছিলেন, 'সারে জাহান সে আচ্ছা হিন্দুস্থান হামারা'। ইসরোর কৃতিত্বও কোনও অংশে কম নয় বলেও মনে করেন সচিন তেন্ডুলকর।

উল্লেখ্য চন্দ্রযান দুই-র ল্যান্ডার চাঁদের মাটি থেকে মাত্র ২.১ কিলোমিটার দূরে থাকার সময় তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। রবিবার ওই ল্যান্ডারটিকে অক্ষত অবস্থায় খুঁজে পাওয়া গেলেও, সেটির সঙ্গে কোনও রকম যোগাযোগ করা যাচ্ছে না। যদিও ল্যান্ডারটির সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছেন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+