ইংল্য়ান্ড বিশ্বকাপের বিতর্কিত 'বাউন্ডারি কাউন্ট' বাতিল নিয়ে আইসিসি-র পাশে সচিন

ঐতিহাসিক লর্ডসের মাটিতে ইংল্যান্ডকে বিশ্ব চ্যাম্পিয়ন করা বিতর্কিত 'বাউন্ডারি কাউন্ট' নিয়ম বাতিল করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি।

ঐতিহাসিক লর্ডসের মাটিতে ইংল্যান্ডকে বিশ্ব চ্যাম্পিয়ন করা বিতর্কিত 'বাউন্ডারি কাউন্ট' নিয়ম বাতিল করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। আন্তর্জাতিক টুর্নামেন্টের নক-আউট পর্যায়ের ম্যাচে সুপার ওভারেও ফল অমীমাংসিত থাকলে কোন দল বেশি বাউন্ডারি হাঁকিয়েছে, তার নিরিখে বিজয়ী বাছা হবে না বলে জানিয়েছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।

পরিবর্তিত নিয়ম

পরিবর্তিত নিয়ম

সোমবার দুবাইয়ের সদর দফতরে 'বাউন্ডারি কাউন্ট' নিয়ে আলোচনায় বসে আইসিসি। ঠিক হয় যে এবার থেকে আইসিসি পরিচালিত কোনও আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের নক-আউট ম্যাচের নির্ধারিত এবং সুপার ওভারেও ফল টাই হলে বাউন্ডারি সংখ্যার নিরিখে জয়ী দল বাছা হবে না। নির্ধারিত ওভারের পর সুপার ওভারও টাই হলে, দুই দলকে আরও এক ওভার করে ব্যাট ও বল করার সুযোগ দেওয়া হবে। যতক্ষণ না কোনও একটি দল রানে অন্য দলকে টেক্কা দেয়, ততক্ষণ টাইব্রেকার চলতে থাকবে বলে জানিয়েছে আইসিসি।

চ্যাম্পিয়ন ইংল্যান্ড

চ্যাম্পিয়ন ইংল্যান্ড

কয়েক মাস আগে লর্ডসে হয়ে যাওয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচে হোম টিম ইংল্যান্ডের মুখোমুখি হয় নিউজিল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে দুই দলের মধ্যে ম্যাচ টাই হয়। ফলে চ্যাম্পিয়ন ও রানার্স নির্বাচন করতে দুই দলের মধ্যে সুপার ওভার খেলানো হয়। তাতে ফল অমীমাংসিত থাকায় ওই ওভারে বেশি বাউন্ডারি মারার নিরিখে ইংল্যান্ডকেই বিশ্ব চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

বিতর্ক ও পর্যবেক্ষণ

বিতর্ক ও পর্যবেক্ষণ

আইসিসি-র এই 'বাউন্ডারি কাউন্ট' নিয়মের বিপক্ষে সওয়াল তোলে বিশ্ব ক্রিকেটের একটা অংশ। 'বাউন্ডারি কাউন্ট' নিয়ম নিয়ে বিতর্ক ধামাচাপা দিতে তাতে পরিবর্তন আনার চিন্তাভাবনা শুরু করে আইসিসি। শেষে এক বৈঠকের মাধ্যমে ওই বিতর্কিত নিয়ম বাতিল করার সিদ্ধান্ত নেয় বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

সচিনের টুইট

মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর আইসিসি-র সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। টুইটে লিখেছেন, আইসিসি নির্ধারিত টাইব্রেকারের নতুন নিয়ম যথাযথ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+