Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sachin Tendulkar: ‘শিশুরাই সেরা শিক্ষক’, শ্রীলঙ্কার খুদে শিক্ষার্থীদের কর্মকাণ্ডে মুগ্ধ মাস্টার ব্লাস্টার

ক্রিকেটার থাকাকালীন তিনি ঘুম কেড়ে নিতেন বিশ্বের তাবড়ও বোলারদের। দুই দশকেরও বেশি সময় ধরে শাসন করেছেন বাইশ গজ। কিন্তু মাঠের বাইরে সচিন তেন্ডুলকর একেবারই অন্য প্রকৃতির মানুষ। বরাবরাই শিশুদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন মাস্টার ব্লাস্টার। দেশ হোক বা বিদেশ মাঝে মধ্যেই শিশুদের মাঝে দেখা যায় ভারতীয় ক্রিকেটের ভগবানকে।

কিন্তু শিশুদের কীর্তি মুগ্ধ করেছে স্বয়ং সচিন তেন্ডুলকরকে। ইউনিসেফের শুভেচছা দূত হিসাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে যান মাস্টার ব্লাস্টার। সেখানে সাক্ষী থাকেন অনেক ঘনটার। সম্প্রতি এমনই একটি ঘটনার কথা সমাজ মাধ্যমে তুলে ধরেছেন ভারতীয় ক্রিকেটের ভগবান। এই ঘটনা তাঁকে তাঁকে অনেক কিছু শিখিয়েছে।

সচিন

সচিন নিজের সমাজ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে তাঁকে দেখা যাচ্ছে সবুজে ঘেরা একটি জায়গার মাঝে। এক ঝাঁক স্কুল শিক্ষার্থীর সঙ্গে। তাঁদের সঙ্গে ছবি শেয়ার করে সচিন তেন্ডুলকর লিখেছেন, 'শিশুরাই সেরা শিক্ষক। সহজ জিনিসের মধ্যেও ওরা আমাদের জ্ঞানের উন্মোচন ঘটায়। শ্রীলঙ্কার প্রত্যন্ত এক গ্রামের এই স্কুলে আমরা সহমর্মিতা উদযাপন করলাম।'

কী করেছেন শ্রীলঙ্কার প্রত্যন্ত গ্রামের শিশুরা। যা মাস্টার ব্লাস্টারকে মোহিত করে দিয়েছে। একটা শিশু সুলভ ঘটনার গভীরতা কতটা হতে পারে সেই কাহিনিই তুলে ধরেছেন সচিন তেন্ডুলকর।

মাস্টার ব্লাস্টার লিখেছেন, 'প্রত্যেক ছাত্র তাদের প্লেট থেকে অল্প পরিমাণ খাবার বাঁচিয়ে একটা বড় থালায় রেখেছিল। তারপর সেই খাবার পাখিদের খাওয়ানো হয়। ভাগ করে নেওয়ার অসাধারণ এক ভাবনা। আমরা কৃতজ্ঞ। এটা সকলেরই অনুকরণ করা উচিত।'


সচিনের অবদান শুধু ভারতীয় ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ নেই। সামাজিক কর্মকাণ্ডেও নিজেকে যুক্ত রাখেন এই মুম্বইকর। বিশ্বের মহান ক্রীড়াবিদদের সঙ্গে সচিনকেও নিজেদের দূত হিসাবে নিযুক্ত করেছেন ইউনিসেফ। কখনও তাঁকে দেখা যায় সাফাইকর্মীদের সঙ্গে জঞ্জাল পরিষ্কার করার কাজে নিজেই হাত লাগাচ্ছেন। কখনও আবার দুঃস্থ শিশুদের পড়াশোনার দায়িত্ব নিচ্ছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+