SA vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয়, ভারতের চাপ বাড়িয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রোটিয়ারা
মেলবোর্ন টেস্টের পঞ্চম দিনে খেলতে নামার আগেই ভারতের চাপকে দ্বিগুণ করে দিল দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে পাকিস্তানকে টেস্টে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিল দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিনে এক কথায় টান টান নাটক হল সেঞ্চুরিয়ানে। পেণ্ডুলামের মতোই দুলল ম্যাচের ভাগ্য। কিন্তু স্নায়ুর চাপ ধরে রেখে ম্যাচ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলল প্রোটিয়ারা।
আসলে জয়ের জন্য চতুর্থ ইনিংসে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ১৪৮ রানের। এই জয়ের জন্য চতুর্থ ইনিংসে ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২৭ রানে ৩ উইকেট হারায় প্রোটিয়ারা। ফলে জয়ের আশা তৈরি হয় পাকিস্তানের। শেষ দুই দিনে পাকিস্তান প্রয়োজন ৭ উইকেট এবং দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ১২১ রান। এই পরিস্থিতিতে রবিবার খেলতে নামে দুই দল।

রবিবার দিনের শুরু থেকে বাভুমা এবং মার্করাম জুটি দক্ষিণ আফ্রিকার রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ৪৩ রান করার পর তাদের পার্টনারশিপ ভেঙে যায়। চতুর্থ দিনে প্রোটিয়াদের প্রথম ধাক্কা দেন মহম্মদ আব্বাস। তিনি ৩৭ রানে আউট করলেন মার্করামকে। এরপর ডেভিডের সঙ্গে জুটি বাঁধেন বাভুমা। স্কোরবোর্ডে ৯৬ রান তুলেও ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু তখনই ছন্দ পতন।
৪০ রান করে আব্বাসের বলেই আউট হলেন বাভুমা। এরপর ডেভিডও ১৪ রান করে আব্বাসের বলেই সাজঘরে ফিরলেন। এরপর কাইল এবং করবিন বশের দ্রুত উইকেট হারিয়ে চাপে পরে যায় প্রোটিয়ার। জয় থেকে তখনও তারা ৪৯ রান দূরে। কিন্তু ৮ ব্যাাটার সাজঘরে ফিরে গিয়েছে।
তবে নাটকের শেষ অঙ্কও তখনও বাকি ছিল। দলের হাল ধরলেন রাবাদা এবং মার্কো জানসেন। এই দুই বোলার ব্যাট হাতে নায়ক হয়ে উঠলেন। উইকেটে স্থায়ী হয়ে দলের রানকে ক্রমেই এগিয়ে নিয়ে নিয়ে যেতে শুরু করলেন। রাবাদা এবং জামসেনেরে ব্যাটেই জয় এল প্রোটিয়াদের। রাবাদ ২৬ বলে ৩১ এ বং জানসেন ২৪ বলে ১৬ রানে অপরাজিত থাকলেন। এই জয়ের ফলে প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলল প্রোটিয়ারা।
ICC POSTER FOR SOUTH AFRICA ON WTC FINAL 2025. 🏆 pic.twitter.com/2rCHHkHfJu
— Tanuj Singh (@ImTanujSingh) December 29, 2024
দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের হয়ে আব্বাস ৬ উইকেট নিলেন। প্রথম ইনিংসে পাকিস্তান ২১১ রানে আউট হয়, জবাবে প্রোটিয়ারা তোলে ৩০১ রান। দ্বিতীয় ইনিংসে ২৩৭ রান করে পাকিস্তান। ফলে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য হয় ১৪৮।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications