Tilak Varma: তিলক বর্মার দুরন্ত শতরানে একাধিক নজির, রেকর্ড উন্নত করল ভারতও
Tilak Varma: ভারতের দ্বাদশ ব্যাটার হিসেবে টি২০ আন্তর্জাতিকে শতরান পেলেন তিলক বর্মা। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে তিলক খেললেন ৫৬ বলে অপরাজিত ১০৭ রানের ইনিংস।
তিলকের ইনিংসে রয়েছে ৮টি চার ও সাতটি ছয়। টি২০ আন্তর্জাতিকে ভারতীয় ব্যাটারদের শতরানের সংখ্যা বেড়ে হলো ১২।

টি২০ আন্তর্জাতিকে এই নিয়ে ভারতীয় ব্যাটারদের শতরানের সংখ্যা বেড়ে হলো ৫। কোনও একটি প্রতিপক্ষের বিরুদ্ধে কোনও দলের ব্যাটারদের মোট টি২০ আন্তর্জাতিক শতরানের নিরিখে যা সর্বাধিক। চলতি সিরিজে সঞ্জু স্যামসনের পর শতরান পেলেন তিলক।
গত বছর দক্ষিণ আফ্রিকা সফরেই টি২০ আন্তর্জাতিক শতরান পেয়েছিলেন সূর্যকুমার যাদব। প্রোটিয়াদের দেশে টি২০ আন্তর্জাতিকে তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি হাঁকালেন তিলক। ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বকনিষ্ঠ হিসেবে টি২০ শতরান পেলেন তিনি।
গত বছরের অক্টোবরে হাংঝৌ এশিয়ান গেমসে যশস্বী জয়সওয়াল শতরান করেছিলেন নেপালের বিরুদ্ধে (৪৯ বলে ১০০)। সেদিন তাঁর বয়স ছিল ২১ বছর ২৭৯ দিন। আজ তিলক টি২০ আন্তর্জাতিকে প্রথম শতরানটি পেলেন ২২ বছর ৫ দিনের মাথায়। ভারতের বাকি শতরানকারীদের লেগেছে ২৩ বছরের বেশি সময়।
সুরেশ রায়না দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিকে গ্রস আইলেটে ২০১০ সালে শতরান করেছিলেন, সেদিন তাঁর বয়স ছিল ২৩ বছর ১৫৬ দিন। এই তালিকার চারে রয়েছেন রায়না, তিনে শুভমান গিল। তিনি গত বছর আমেদাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিক শতরান করেন ২৩ বছর ১৪৬ দিনের মাথায়।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের আর যাঁর টি২০ আন্তর্জাতিক শতরান রয়েছে তিনি হলেন রোহিত শর্মা। ২০১৫ সালে ধরমশালায় রোহিত প্রোটিয়াদের বিরুদ্ধে সেঞ্চুরি করেন ২৮ বছর ১৫৫ দিনের মাথায়। সবচেয়ে কম বয়সে টি২০ আন্তর্জাতিকে শতরানকারীদের তালিকায় পাঁচে আছেন অভিষেক শর্মা (২৩ বছর ৩০৭ দিন, জিম্বাবোয়ের বিরুদ্ধে ৪৭ বলে ১০০)।
তিলক বলেন, খুব ভালো লাগছে। অনেক সময় ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম। চোট সারিয়ে ফিরে শতরান পাওয়ার অনুভূতি দারুণ। শুরুর দিকে উইকেট সহজ ছিল না, পরিস্থিতি চ্যালেঞ্জিং ছিল। পরের দিকে অসুবিধা হয়নি। বেসিকসে ফোকাস রেখেছি।
তিলকের কথায়, অভিষেক এবং আমার দুজনের কাছেই আজকের ইনিংস গুরুত্বপূর্ণ। আমরা চাপেও ছিলাম। ক্রিকেটের প্রাথমিক বিষয়গুলি ঠিক রেখে খেলাই লক্ষ্য ছিল দুজনের। তা নিয়েই কথা হচ্ছিল। ২০০ থেকে ২১০ রান তুলতে চাইছিলাম। ফলে পর্যাপ্ত স্কোরই তোলা গিয়েছে বলে মনে হচ্ছে।












Click it and Unblock the Notifications