Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

SA vs IND: জাদেজাকে নিয়ে স্বস্তির মধ্যেই ফের চোটের উদ্বেগ ভারতীয় শিবিরে, কেপটাউনে অনিশ্চিত তারকা ক্রিকেটার

বিশ্রাম কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রস্তুতি শুরু করে দি‌ল ভারত। কিন্তু ঐচ্ছিক প্র্যাক্টিসের দিনেই চোটের উদ্বেগ ভারতীয় শিবিরে। দ্বিতীয় টেস্টের আগে অনুশীলনে চোট পেলেন শার্দূল ঠাকুর। ফলে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের তারকা অলরাউন্ডারের খেলার সম্ভাবনা কমছে। শার্দূল একান্তই খেলতে না পারলে তা ভারতীয় দলের জন্য বড় ধাক্কা হবে।

শনিবার ঐচ্ছিক অনুশীলন ছিল ভারতীয় দলে। বিরাট, গিল, কেএল রাহুল, যসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজরা অনুশীলনে না এলেও রোহিত-শার্দূল সহ প্রথম একাদশের বাকি ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। অমুশীলনে সবার আগে মাঠে প্রবেশ করেন শার্দূল। দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর তাঁকে থ্রো-ডাউন করাচ্ছিলেন, সেই সময়ই ঘটে বিপত্তি।

SA v IND

থ্রো ডাউন অনুশীলন করার সময় একটি বল লাফিয়ে উঠে শার্দূলের কাঁধে লাগে। সঙ্গে সঙ্গে ফিজিও ছুটে আসেন। শার্দূলের কাঁধে স্ট্রাপ লাগানো হয়। সে ভাবেই কিছু ক্ষণ বসে থাকেন তিনি। এরপর আর অনুশীলন করতে পারেননি। ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর, চোটের জায়গায় স্ক্যান করা হবে শার্দূলের। সেই রিপোর্ট আসার পরই সিদ্ধান্ত নেওয়া হবে কেপটাউন টেস্টে খেলতে পারবেন কিনা দলের নির্ভরযোগ্য এই ক্রিকেটার।

সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুসারে, ব্যাটিং করার সময় একটি বল শার্দূলের কাঁধে লাগে। যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়েন ভারতীয় দলের তারকা অল রাউন্ডার। প্রত্যক্ষদর্শীদের দাবি শার্দূলের চোট নাকি বেশ গুরুতর। কারণ অনুশীলনের পিচে বাড়তি বাউন্স থাকার জন্যই নাকি শার্দূল চোট পেয়েছেন। ফলে তাঁকে নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ভারতীয় শিবিরে। প্রথম টেস্টে বল হাতে ১৯ ওভারে ১০১ রানে নিয়েছিলেন ১ উইকেট।

একান্ত শার্দূল না খেলতে না পারলে সম্ভাবনা বাড়বে মুকেশ কুমারের। এমনিতেই প্রথম টেস্টে শামির বিকল্প হিসাবে খেলা প্রসিদ্ধ কৃষ্ণ চূড়ান্ত ফ্লপ। এই পরিস্থিতিতে দ্বিতীয় টেস্টের আগেই দলের সঙ্গে যুক্ত করা হয়েছে আবেশ খানকে।নতুন বছরের ৩ জানুয়ারি থেকে কেপটাউনে শুরু হবে দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের দ্বিতীয় টেস্ট।

এদিকে স্বস্তির খবরও আছে, চোট কাটিয়ে ফের অনুশীলনে নামলেন রবীন্দ্র জাদেজা। পিঠের ব্যাথার জন্য গত ২৬শে ডিসেম্বর থেকে শুরু হওয়া সেঞ্চুরিয়ান টেস্টে মাঠে নামতে পারেননি। যদিও ম্যাচ চলাকালীনই সুস্থ হয়ে উঠেন জাড্ডু। শনিবার দলের সঙ্গে অনুশীলনেও আসেন। তাঁকে কেপটাউন টেস্টের প্রথম একাদশে দেখা যেতে পারে।

এদিকে, বিরাট না এলেও ঐচ্ছিক অনুশীলনে দলের সঙ্গে এসেছিলেন রোহিত শর্মা। হিটম্যান কিন্তু পুরোদমে অনুশীলন করেন। প্রথম টেস্টে তিন দিনেই হারতে হয়েছিল ভারতকে। এবার সিরিজ হার এড়াতে জয় ছাড়া বিকল্প নেই ভারতীয় দলের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+