SA vs IND: কেপটাউন টেস্টে দেখা যাবে স্পিনার বুমরাহকে! হয়ে উঠতে পারেন অশ্বিনের বিকল্পও, দেখুন ভিডিও

সেঞ্চুরিয়ানে ভারতীয় বোলারদের ব্যর্থতার মাঝে বল হাতে একমাত্র উজ্জ্বল ছিলেন জসপ্রীত বুমরাহ। তিনিই একমাত্র ভারতীয় বোলার ছিলেন যিনি প্রোটিয়া ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পেরেছিলেন। কিন্তু নিউ ইয়ার টেস্টে কী ভূমিকা পাল্টে ফেলছেন বুমরাহ? পেসার নয় এবার স্পিনারের ভূমিকায় দেখা যাবে ভারতীয় দলের তারকা বোলারকে? অনুশীলনে কিন্তু এমনই ইঙ্গিত পাওয়া গেল!

বল হাতে বুমরাহ বিপক্ষ ব্যাটারদের কাছে ত্রাস। কিন্তু নকল করার ক্ষেত্রেও বুমরাহের এমন সহজাত দক্ষতা রয়েছে তা কে জানত। কেপটাউনে নিউইয়ার টেস্টের আগে অনুশীলনে বুমরাহকে দেখা গেল একেবারে ভিন্ন অবতারে। পোসার নয়, স্পিনার ভূমিকায় টিম ইন্ডিয়ার তারকা। তাও আবার অশ্বিনের বোলিং স্টাইল নকল করে বল করলেন।

SA vs IND

যত কাণ্ড কেপটাউনেই। নিউ ইয়ার টেস্টের প্রস্তুতিতে অশ্বিনের সামনেই তাঁর বোলিং অ্যাকশন করে দেখালেন জসপ্রীত বুমরাহ। শুধু বোলিং স্টাইলন নকল করাই নয় একইসঙ্গে অশ্বিনের বোলিংয়ে নাচের স্টেপও করে দেখালেন বুমরাহ। যে কারও পক্ষে অশ্বিনের অ্যাকশন নকল করা অত্যন্ত কঠিন। যদিও বুমরাহকে দেখে পরিষ্কার বোঝা গেল, কতটা দক্ষ হয়ে উঠেছেন।

শুধু বোলিং অ্যাকশনেই নয়, অশ্বিনের প্রতিটি মুভমেন্টই সাবলীলভাবেই করে দেখালেন ভারতীয় দলের তারকা পেসার। অনুশীলন শেষ ম্যাচ প্রতিটি ক্ষেত্রে সতীর্থকে কতটা গভীরভাবে লক্ষ্য করেন বুমরাহ তার প্রমাণ পাওয়া গেল একটি ভিডিওতেই।

বোলিংয়ের পর অশ্বিনকে দেখা যায়, বিশেষ ভাবে দাঁড়াতে। কখনও এলবির আবেদনের জন্য ঘুরে তাকান আম্পায়ারের দিকে। আবার কখনও ব্যাট মিস হওয়ার আক্ষেপে আলাদা অভিব্যক্তি।সব কিছই করে দেখালেন বুমরাহ। বুমরাহের এমন‌ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি। অনেকেই মনে করছেন পেস বোলিংয়ের সঙ্গে পার্টটাইম স্পিনারের কাজটাও সামলে দিতে পারবেন বুমরাহ।


দ্বিতীয় টেস্টে ফিট হয়ে ফিরছেন জাডেজা। সম্ভবত একাদশ থেকে বাদ পড়তে হবে রবিচন্দ্রন অশ্বিনকে। আবার অন্য সম্ভাবনাও দেখা যাচ্ছে। শার্দূলকে বসিয়েও জাডেজা-অশ্বিনকে একসঙ্গে একাদশে রাখা হতে পারে। প্রথম ম্যাচ হেরে কোনঠাসা হয়ে পড়েছে রোহিত ব্রিগেড। নতুন বছরের শুরুতেই নিউ ইয়ার টেস্টে কঠিন চ্যালেঞ্জের মুখে টিম ইন্ডিয়া।

সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ৩২ রানে ভারতকে হারিয়ে দিয়েছে। পাঁচদিনের টেস্ট তিন দিনে শেষ করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। তিন দশক ধরে প্রোটিয়া ভূমিতে টেস্ট সিরিজে জয় অধরা ভারতের। এবারও সেই লক্ষ্য পূরণ হয়নি। এবার সিরিজে মানরক্ষার পালা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+