SA vs IND: দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে ভাবতে নারাজ সূর্য, শতরান করে কী বললেন সঞ্জু?

প্রোটিয়া সফরের শুরুতেই ব্যাট হাতে ঝড় তুললেন সঞ্জু স্যামসন। ডারবানে প্রথম টি২০ ম্যাচে ভারতীয় দলের বাকি ব্যাটাররা সেভাবে রান না পেলেও সঞ্জু কিন্তু দাপুটে ব্যাটিং করলেন। মূলত তাঁর শতরানের সৌজন্যে ভারত ২০০ রানের গণ্ডি পার করে। শতরান করে একাধিক রেকর্ড গড়েন ভারতীয় দলের এই ব্যাটার। সেই সঙ্গে ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন সঞ্জু।

ডারবানে প্রথম টি২০ ম্যাচে ৫০ বলে ১০৭ রানের ইনিংস খেলেন সঞ্জু। পর পর দুটি টি২০ আন্তর্জাতিকে শতরান এল সঞ্জুর ব্যাট থেকে। ফের একবার নিজের প্রতিভার পরিচয় রাখলেন সঞ্জু। ম্যাচের সেরাও হয়েছেন সঞ্জু। ম্যাচের সেরার পুরস্কার নিতে এসে সঞ্জু জানালেন ব্যাট হাতে তাঁর সাফল্যের নেপথ্যের কাহিনি।

সঞ্জু বলেন, 'আমি মিডল অর্ডারে ব্যাটিংটা উপভোগ করছিলাম, চাইছিলাম নিজের ছন্দটাকে এই ম্যাচেও কাজে লাগাতে। আমরা আগ্রাসী ব্যাটিং করার পরিকল্পনা করেছিলাম। এরআগেও আমাদের দল এই ধরনের ব্যাটিং করেছে। আমাদের লক্ষ্য ছিল তিন-চার বল অন্তর একটা করে বাউন্ডারি মারা। সেই লক্ষ্য নিয়েই শুক্রবার ব্যাটিং করেছি। অধিনায়ক সূর্যকুমার বাংলাদেশ সিরিজের আগে বলেছিলেন আগামী সাতটা ম্যাচ তোমার। সেই কথা আমাকে আত্মবিশ্বাস দেয় বাড়তি।'

ঝুঁকিপূর্ণ শট নির্বাচন নিয়ে সঞ্জু বলেন, 'মাঝে মধ্যে এই ধরনের শট নির্বাচন করতে হয়। তবে আমি আজ পরিকল্পনাগু‌লো কার্যকর করতে পারায় খুশি।' অধিনায়ক সূর্যকুমার সঞ্জুর পারফরম্যান্স নিয়ে বলেন, শেষ ১০ বছর ধরে যে পরিশ্রম করেছেন সঞ্জু তারই ফল পাচ্ছেন। সঞ্জু যখন ৯০-র ঘরে ব্যাটিং করছি‌লেন তখনও দলের স্বার্থে বাউন্ডারি মারছিলেন। দলের স্বার্থ অনুযায়ী ব্যাটিং করেছেন।'

সঞ্জু শতরান করলেও ভারতীয় দলের বাকি ব্যাটাররা প্রথম টি২০ ম্যাচে ব্যর্থ হয়েছে‌ন। ফলে জয়ের মধ্যেও ব্যাটারদের ফর্ম কি চিন্তায় রাখবে টিম ম্যানেজমেন্টকে? এই প্রশ্নের উত্তরে সূর্যকুমার বলেন, 'এটা নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই, আমরা এই ম্যাচের শুরুতেই কয়েকটি উইকেট হারালেও ভয়ডরহীন ক্রিকেট খেলেছি। এটা টি২০ ক্রিকেট। এখানে ১৭ ওভারেই ২০০ রান হয়ে যায়।'

অধিনায়ক সূর্যকুমার যাদব আরও বলেন, 'টসের সময়ই আমি বলেছিলাম আমার কাজটা অনেক সহজ হয়ে গিয়েছে। ক্রিকেটাররা মাঠ এবং মাঠের বাইরে তাদের দায়িত্ব উপভোগ করছেন। ফলে আমাকে অতিরিক্ত কোনও দায়িত্ব নিতে হয়নি। আমরা সবাই খেলাটা খুব উপভোগ করছি।' আগামীকাল (রবিবার) সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রোটিয়াদের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচেও জয় পাওয়াই লক্ষ্য টিম ইন্ডিয়ার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+