IPL 2021: আরসিবি ও কেকেআরের মধ্যে একটি দলকে আইপিএল থেকে ছিটকে দেবে শারজার এলিমিনেটর

চেন্নাই সুপার কিংস দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আইপিএলের ফাইনালে পৌঁছে গিয়েছে। ফাইনালে ধোনিদের প্রতিপক্ষ কে, তা নির্ধারিত হবে আজকের এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ারে। এবারের আইপিএল থেকে আজ বিদায় নেবে আরসিবি ও কেকেআরের মধ্যে কোনও একটি দল। আইপিএলে শেষবার অধিনায়কত্ব করছেন বিরাট কোহলি। ফলে আইপিএল খেতাব জয়ের আশা জিইয়ে রাখতে মরিয়া বিরাট অ্যান্ড কোম্পানি। নাইটরাও নাছোড়বান্দা থাকায় ম্যাচ যে হাড্ডাহাড্ডি হবে তা বলার অপেক্ষা রাখে না। তবে সর্বোপরি নজর থাকবে শারজার পিচের দিকে। ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

পারস্পরিক দ্বৈরথ

পারস্পরিক দ্বৈরথ

এখনও অবধি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পরস্পরের মুখোমুখি হয়েছে ২৯ বার। তার মধ্যে কেকেআর জিতেছে ১৬টিতে, আরসিবি ১৩টিতে। তবে শেষ পাঁচটি সাক্ষাতে নাইটদের চারবার হারিয়েছে আরসিবি। সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের দ্বিতীয়ার্ধ শুরুর পর নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল কেকেআর ও আরসিবি। ব্যাটিং ভরাডুবির জেরে সেই ম্যাচ আরসিবি ৯ উইকেটে হেরে যায়। কিন্তু এরপর ঘুরে দাঁড়িয়ে তৃতীয় দল হিসেবে প্লে অফের যোগ্যতা অর্জন করেন বিরাট কোহলিরা। আইপিএলের দ্বিতীয়ার্ধে জয়ের ধারাবাহিকতা বজায় রেখে শেষ চারে জায়গা করে নেয় কেকেআর। গত ২০ সেপ্টেম্বর আবু ধাবিতে কেকেআর আরসিবিকে হারিয়েছে। তার আগে আরসিবির বিরুদ্ধে নাইটদের শেষ জয় ছিল ২০১৯ সালে বেঙ্গালুরুতে, ৫ উইকেটে। চলতি আইপিএলের প্রথম সাক্ষাতে কেকেআরকে আরসিবি হারিয়েছিল ৩৮ রানে। গত বছর আইপিএলে শারজা ও আবু ধাবিতে আরসিবি জিতেছিল যথাক্রমে ৮২ রান ও ৮ উইকেটে।

রাসেলকে নিয়ে ধোঁয়াশা

রাসেলকে নিয়ে ধোঁয়াশা

গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে কলকাতা নাইট রাইডার্স তাকিয়ে আন্দ্রে রাসেলের ফিটনেসের দিকে। রাসেল আনফিট থাকায় শাকিব আল হাসানকে প্রথম একাদশে নিয়েছিল কেকেআর। কিন্তু টি ২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলার জন্য শাকিব বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ায় তাঁকে আর পাবে না কেকেআর। শেষ সাক্ষাতে রাসেলের বিষাক্ত ইয়র্কার ছিটকে দিয়েছিল এবি ডি ভিলিয়ার্সের স্টাম্প। যা নাইটদের বড় জয়ে অন্যতম ফ্যাক্টর ছিল। সামনে টি ২০ বিশ্বকাপ থাকায় রাসেলকে নিয়ে ঝুঁকিও নেওয়া যাবে না। তবে ফিট রাসেলকে পেতে মরিয়া কেকেআর ম্যানেজমেন্ট। তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। রাসেল খেলতে না পারলে প্রথম একাদশে আনা হতে পারে টিম সাউদিকে। কেকেআরের সম্ভাব্য একাদশ- শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠি, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ইয়ন মর্গ্যান (অধিনায়ক), আন্দ্রে রাসেল বা টিম সাউদি, সুনীল নারিন, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী, শিবম মাভি।

উইনিং কম্বিনেশনে আরসিবি?

উইনিং কম্বিনেশনে আরসিবি?

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে অবশ্য কোনও চোট সমস্যা নেই। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দিল্লি ক্যাপিটালসকে শেষ ম্যাচে হারিয়েছে আরসিবি। ফলে বিরাট কোহলি সেই উইনিং কম্বিনেশনই ধরে রাখতে চাইবেন। তবে জর্জ গার্টন আহামরি পারফরম্যান্স করতে না পারায় আরসিবির প্রথম একাদশে দেখা যেতে পারে কাইল জেমিসনকে। কিন্তু শারজার পিচে গার্টনের বলের গতির তারতম্যও কার্যকরী হতে পারে। আরসিবি-র সম্ভাব্য একাদশ- বিরাট কোহলি (অধিনায়ক), দেবদত্ত পাড়িক্কল, কেএস ভরত, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স, ড্য়ান ক্রিশ্চিয়ান, শাহবাজ আহমেদ, জর্জ গার্টন বা কাইল জেমিসন, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।

শারজার পিচে অগ্নিপরীক্ষায় দুই ক্যাপ্টেন

শারজার পিচে অগ্নিপরীক্ষায় দুই ক্যাপ্টেন

শারজার পিচে জয় নিশ্চিত করতে দুই দলকেই কৌশলী পদক্ষেপ করতে হবে। মাথায় রাখতে হবে পাওয়ারপ্লেতে যত বেশি সম্ভব রান তোলা। সাম্প্রতিক বিভিন্ন ম্যাচে দেখা গিয়েছে যারা পাওয়ারপ্লেতে বেশি রান তুলেছে জিতেছে তারাই। ফলে এদিনই শুরু থেকে দুই দলই চাইবে ঝোড়ো ব্যাটিং করতে। দুই দলের ব্যাটিং শক্তিই শক্তিশালী। বোলিং বিভাগেও খুব বেশি ফারাক নেই। আজকের ম্যাচে একটি উইকেট পেলে টি ২০-তে ১০০টি উইকেট হবে মহম্মদ সিরাজের। নজর থাকবে আরসিবি অধিনায়ক বিরাট কোহলির দিকেও। আইপিএলের দ্বিতীয়ার্ধে সাতটি ম্যাচে বিরাট ১৬৮ রান করেছেন। কিন্তু শেষ চারটি ম্যাচে এসেছে ৫৯। বিরাট যে অর্ধশতরানগুলি করেছেন তাতেও স্ট্রাইক রেট বেশি নয়। সাতটি ম্যাচে স্ট্রাইক রেট ১১৭.৪৮। বিরাটের চেয়েও খারাপ অবস্থা কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যানের। ৬টি ইনিংসে তিনি মাত্র ৩২ রান করেছেন। মাত্র একবারই দুই অঙ্কের রানে পৌঁছেছেন (শেষ ম্যাচে ১৩)। মর্গ্যানের স্ট্রাইক রেট ৮২.০৫। ফলে আইপিএল খেতাবের আশা জিইয়ে রাখতে দুই অধিনায়কই চাইবেন চেনা ছন্দে থাকতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+