IPL 2021: নারিন-ম্যাজিকে বিরাটরা বেসামাল! আইপিএল থেকে আরসিবিকে ছিটতে দিতে কেকেআরের দরকার ১৩৯

চার ওভারে মাত্র ২১ রানের বিনিময়ে শ্রীকর ভারত, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স ও গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট তুলে নিয়ে শারজায় বল হাতে ম্যাজিক সুনীল নারিনের। তার ফলেই ঝোড়ো শুরু করার পরেও ২০ ওভারে ৭ উইকেটে ১৩৮ রানের বেশি তুলতে পারল না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিধ্বংসী ব্য়াটাররা দলে থাকা সত্ত্বেও একটিও ছক্কা নেই আরসিবি ইনিংসে। বিরাট কোহলি সর্বাধিক ৩৯ রান করেন। সুনীল নারিন চারটি এবং লকি ফার্গুসন দুটি উইকেট নিয়েছেন।

নারিনের ৪ উইকেট, আরসিবিকে ছিটতে দিতে কেকেআরের দরকার ১৩৯

শারজার পিচে রান তাড়া করা চ্যালেঞ্জিং হবে বলে মনে করায় টস জিতে ব্যাটিং নেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। পাওয়ারপ্লে-র ৬ ওভারের শেষে আরসিবির স্কোর ছিল ১ উইকেটে ৫৩। ষষ্ঠ ওভারের প্রথম বলে দলের ৪৯ রানের মাথায় আউট হন দেবদত্ত পাড়িক্কল। তিনি ২টি চারের সাহায্যে ১৮ বলে ২১ রান করেন। দশম ওভারের চতুর্থ বলে ৬৯ রানের মাথায় দ্বিতীয় উইকেট পড়ে আরসিবির। নিজের প্রথম ওভারেই কেএস ভরতের উইকেট তুলে নেন নারিন। এরপর নারিন বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সকেও সাজঘরে পাঠান।

নারিনের ৪ উইকেট, আরসিবিকে ছিটতে দিতে কেকেআরের দরকার ১৩৯

পাওয়ারপ্লে-র শেষে বিরাট কোহলি যেখানে ১৬ বলে ২৪ রানে অপরাজিত ছিলেন। নারিন-সহ কেকেআর স্পিনারদের দাপটে বিরাটের স্ট্রাইক রেট ফের কমতে থাকে। সুনীল নারিনের বলে বোল্ড হন বিরাট ৩৩ বলে ৩৯ রান করে। ১২.২ ওভারে ৮৮ রানে তৃতীয় উইকেট হারানোর পর আরসিবি তাকিয়ে ছিল এবিডির দিকে। ১৫তম ওভারের দ্বিতীয় বলে এবি ডি ভিলিয়ার্সও নারিনের বলে বোল্ড হয়ে যান। তিনি ৯ বলে ১১ রান করেন। ৫.৩ ওভারে যেখানে ৫০ রান হয়েছিল, সেখানে ১৪ ওভারের মাথায় আরসিবি ১০০ রানে পৌঁছায়। নিজের শেষ ওভারে গ্লেন ম্যাক্সওয়েলকেও ফিরিয়ে দেন নারিন। ১৮ বলে ১৫ রান করেন ম্যাক্সওয়েল। ১৯তম ওভারের শেষ বলে লকি ফার্গুসনের বলে আউট হন শাহবাজ আহমেদ, করেন ১৪ বলে ১৩। শেষ ওভারের চতুর্থ বলে লকি ফার্গুসনের ফিল্ডিং মিসের সুযোগে দুই রান নিতে গিয়ে ড্যান ক্রিশ্চিয়ান ৯ রানে রান আউট হন।

নারিনের ৪ উইকেট, আরসিবিকে ছিটতে দিতে কেকেআরের দরকার ১৩৯

বিরাট কোহলি চলতি আইপিএলে এদিন চারশো রান পেরোলেন। ১৫ ম্যাচে ১৫ ইনিংসে বিরাটের রান ৪০৫। সর্বাধিক ৭২, গড় মাত্র ২৮.৯২। আরসিবি অধিনায়কের স্ট্রাইক রেটও টি ২০ বিশ্বকাপের আগে চিন্তার কারণ হতে পারে। তিনটি অর্ধশতরান পেলেও বিরাটের স্ট্রাইক রেট ১১৯.৪৬। চলতি আইপিএলে ম্যাক্সওয়েল এদিন ৫০০ ও দেবদত্ত পাড়িক্কল বিরাটের মতোই চারশো অতিক্রম করেন। শাকিব আল হাসান বোলিং ওপেন করে ৪ ওভারে মাত্র ২৪ রান খরচ করেন। অপর স্পিনার বরুণ চক্রবর্তী ৪ ওভারে দেন ২০। দুজনের কেউ উইকেট পাননি। আরসিবিকে কম রানে বেঁধে ফেলতে বড় ভূমিকা নেওয়া সুনীল নারিনকে অবশ্য তাঁরা যোগ্য সঙ্গত দিলেন। ফার্গুসন চার ওভারে ৩০ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। জাতীয় দলে খেলার জন্য নিজে প্রস্তুত নন বলে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ডকে জানিয়েছিলেন নারিন। সে কারণে তিনি টি ২০ বিশ্বকাপের দলে নেই। কিন্তু নারিনকে ওয়েস্ট ইন্ডিজ যে মিস করবে তা আজ বুঝিয়ে দিল নারিনের ফর্ম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+