যে চেয়েছেন তাই পেয়েছেন, নিলামে ক্রিকেটার কেনা নিয়ে আরসিবি-র প্রশংসায় অধিনায়ক বিরাট

যে চেয়েছেন তাই পেয়েছেন, নিলামে ক্রিকেটার কেনা নিয়ে আরসিবি-র প্রশংসায় অধিনায়ক বিরাট

আইপিএল ২০২১-এর নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ঠিক যে যে ক্রিকেটারকে কিনেছে, তা সাড়া ফেলেছে ক্রিকেট বিশ্বে। আরসিবি-র কাজে মুগ্ধ হয়েছেন অধিনায়ক বিরাট কোহলিও। ফ্র্যাঞ্চাইজি কর্তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে রান মেশিন জানিয়েছেন, যা চেয়েছেন তা-ই পেয়েছেন। এবারের আরসিবি আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য ঝাঁপাবে বলেও জানিয়েছেন অধিনায়ক বিরাট। আর কী বললেন রান মেশিন।

আরসিবি-র টুইট

আইপিএল ২০২১ নিলাম শেষ হওয়ার অধিনায়ক বিরাট কোহলির ভিডিও বার্তা পোস্ট করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তাতে বিরাট বলেছেন, দলের কর্তারা যে যে ক্রিকেটারকে কিনেছেন, তাতে তিনি খুশি হয়েছেন। ভারসাম্য এবং শক্তির নিরিখে এবারের আরসিবি আইপিএলের অন্যতম সেরা দল হতে চলেছে বলেও জানিয়েছেন বিরাট। তাঁর কথায়, টুর্নামেন্টের গত মরসুমে দারুণ পারফরম্যান্স করেও ফাইনালে উঠতে পারেনি দল। তবে এবার ফলাফল অন্যরকম হবে বলেই বিশ্বাস আরসিবি অধিনায়কের।

কোন কোন ক্রিকেটারকে কিনেছে আরসিবি

কোন কোন ক্রিকেটারকে কিনেছে আরসিবি

কাইল জেমিয়েসন (১৫ কোটি), গ্লেন ম্যাক্সওয়েল (১৪.২৫ কোটি), ড্যানিয়েল ক্রিশ্চিয়ান (৪.৮ কোটি), সচিন বেবি (২০ লক্ষ), রজত পতিদার (২০ লক্ষ), মহম্মদ আজহরউদ্দিন (২০ লক্ষ), সুয়াশ প্রভুদেশাই (২০ লক্ষ), কেএস ভরত (২০ লক্ষ)।

দলে মজুত রয়েছেন কারা

দলে মজুত রয়েছেন কারা

বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স (উইকেটরক্ষক), যুজবেন্দ্র চাহাল, দেবদত্ত পাড়িক্কল, নভদীপ সাইনি, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, জোশ ফিলিপ, শাহবাজ আহমেদ, পবন দেশপান্ডে।

২০২০-তে আরসিবি-র পারফরম্যান্স

২০২০-তে আরসিবি-র পারফরম্যান্স

করোনা ভাইরাসের আবহে ২০২০ সালে সংযুক্ত আরব আমিরশাহীতে হওয়া আইপিএলের প্লে-অফে পৌঁছেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিন্তু এলিমিনেটরে হেরে বিরাট কোহলিদের টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+