Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রোহিতের কপালে স্নেহচুম্বন মায়ের, চিকিৎসকের কাছে না গিয়ে সটান ওয়াংখেড়েতে, কোন কথা রেখেছেন পুত্র?

Rohit Sharma: রোহিত শর্মা আবেগঘন পরিস্থিতির মুখোমুখি হলেন ওয়াংখেড়ে স্টেডিয়ামের প্রেসিডেন্টস বক্সে। যখন তিনি দেখা করতে গেলেন তাঁর বাবা-মায়ের সঙ্গে।

পুত্র রোহিতের কপালে স্নেহচুম্বন দিলেন মা পূর্ণিমা শর্মা। তখন সেখানে এতটাই ভিড় যে রোহিত সকলকে অনুরোধ করলেন, জায়গাটি খালি করার জন্য। বাবা-মায়ের সঙ্গে যে কতদিন পর দেখা!

Rohit Sharma

ভারতীয় দলের ভিকট্রি প্যারেড চাক্ষুস করতে না পারলেও পুত্র রোহিতের অপেক্ষায় ওয়াংখেড়েতে ছিলেন পূর্ণিমা শর্মা। ছেলের নেতৃত্বে ভারত টি২০ বিশ্বকাপ জিতে ফিরেছে, সেই জয় ঘিরে যখন উন্মাদনা চরমে, তখন আর বাড়িতে বসে থাকতে পারেননি রত্নগর্ভা।

পূর্ণিমা শর্মা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, "এমন দিন দেখতে পারব ভাবিনি। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে রোহিত আমাদের সঙ্গে দেখা করতে এসে জানিয়েছিল, টি২০ বিশ্বকাপ খেলেই টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নেবে। আমি ওকে বলেছিলাম, বিশ্বকাপ জিতে ফিরো।"

মায়ের অনুরোধ রক্ষা করে টি২০ বিশ্বকাপ জিতেই মুম্বইয়ে ফিরেছেন অধিনায়ক রোহিত। পূর্ণিমার কথায়, "আমার শরীরটা আজ ভালো ছিল না। চিকিৎসকের কাছে যাওয়ার কথা ছিল। কিন্তু এই দিনটি দেখব বলেই ওয়াংখেড়েতে আসা। কতটা খুশি, তা বলে বোঝাতে পারব না।"

যেভাবে রোহিতদের জন্য গর্জে উঠছিল গ্যালারি, তা দেখিয়ে পূর্ণিমা জানান, এমন পরিবেশের সাক্ষী থাকতে পারবেন কখনও ভাবেননি। কঠোর পরিশ্রম ও ডেডিকেশনের জন্যই রোহিত এতটা ভালোবাসা বলে উপলব্ধি পূর্ণিমার। নির্দ্বিধায় তিনি জানিয়ে দিলেন, নিজেকে এদিন সবচেয়ে খুশি মা বলে মনে হচ্ছে।

রোহিত যে স্পোর্টসলাইন সোসাইটিতে বড় হয়েছেন তার সমস্ত বাসিন্দাদের আমন্ত্রণ জানিয়েছিলেন এমসিএ-র প্রাক্তন সচিব পিভি শেট্টি। রোহিতের ভাই বিশালের কথায়, "পিভি শেট্টি আমাদের বলেছিলেন সকলের উপস্থিত থাকা উচিত। তিনিই নিয়ে এসেছেন। রোহিত যখন ২০০৭ সালের বিশ্বকাপ জেতে তখন বয়স অল্প ছিল। তবে এবারেরটা স্পেশ্যাল। রোহিতকে মুম্বই যে কতটা ভালোবাসে তা আরও একবার প্রমাণ হয়ে গেল আজ।"

পিভি শেট্টির কথায়, রোহিতের সবচেয়ে বড় গুণ হলো এত কিছুর পর এতটুকু বদলাননি। আগের মতোই আজও একইভাবে সকলের সঙ্গে সাক্ষাৎ করেন, ছবি তোলেন। আগের রোহিত শর্মা, আর ভারত অধিনায়ক রোহিত শর্মার মধ্যে কোনও অমিল নেই।

রোহিতের মায়ের কাছে অনেকেই সেলফি তোলার আবদার জানালেন। হাসিমুখেই তা মেটালেন পূর্ণিমা শর্মা। টি২০ বিশ্বকাপ জিতে ফেরা পুত্র দলকে নিয়ে ভিকট্রি ল্যাপ দিচ্ছেন সেই মাঠে যেখানে তাঁর বেড়ে ওঠা। জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত আর কিছু হতে পারে কি?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+